২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:০৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

নওগাঁ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৭, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ইবনুল আবেদিনের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট আ স ম সায়েম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ, আদর্শভিত্তিক ও জনকল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাস করে। জামায়াতের নেতাকর্মীরা কোনো ধরনের দুর্নীতি, অন্যায় কিংবা জুলুমের সঙ্গে সম্পৃক্ত নয় বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষ ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছে ও বিচার করেছে। কিন্তু দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম থেকে দেশকে মুক্ত করতে তারা ব্যর্থ হয়েছে। জনগণ এখন একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা চায়।
অ্যাডভোকেট সায়েম আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে নওগাঁ-৫ আসনে জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয়ী হবে। নওগাঁর সাধারণ মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও তিনি দাবি করেন।
এ সময় জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, নওগাঁ পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজার রহমানসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় বিশ্বের প্রায় ২৪ কোটি মানুষ – ৭১বার্তা

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি

জোড়া বাঘ রোমিও- জুলিয়েট রংপুর চিড়িয়াখানায়, দেখতে দর্শকদের ভির- ৭১বার্তা

সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাঁড় কাপানো শীতে কাপছে উত্তরের জনপদ জয়পুরহাট জনজীবন নাকাল

আগামী মসসের মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ -ইকবাল হাসান মাহমুদ টুকু

নওগাঁয় ছিনতাইকারি চক্রের তিন সদস্য সিএনজি সহ গ্রেফতার

সিরাজগঞ্জে ২৫ কেজি গাঁজা ও পিক-আপভ্যানসহ ১’মাদক ব্যবসায়ীক আটক