২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:১৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ২৫, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে তিনি আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণের বিষয়কে অগ্রাধিকার দিতে চান।
শনিবার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমরা ভাবনা বাংলাদেশ’ শীর্ষক ‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায়’ বিজয়ীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন। তারেক রহমানের সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীরা তাদের নানা জিজ্ঞাসা তারেক রহমানের সামনে তুলে ধরেন এবং তিনি সেগুলোর বিষয়ে খোলামেলা জবাব দেন। তারেক রহমান বলেন, আমাদের প্রথম একটা বিষয় নিশ্চিত করতে হবে-আইনশৃঙ্খলা। অর্থাৎ মানুষ যেটা বলছে, আপনি যেটা বলছেন, যেন সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারি, এটা নিশ্চিত করতে হবে। আর দুর্নীতি আমাদেরকে যেভাবেই হোক, এটাকে অ্যাড্রেস করতে হবে।
তিনি বলেন, বিভিন্ন রকম দুর্নীতি আছে, বিভিন্ন পর্যায়ে আমাদেরকে চেষ্টা করতে হবে। এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে আসবে। এটা হচ্ছে আমার প্ল্যান।

ফ্যামিলি কার্ড কারা পাবে, স্বামী হারা নারীরা কি ফ্যামিলি কার্ড পাবেন, এমন প্রশ্নও আসে। জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, সিংগেল মাদার ব্রাইড, যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন, স্বামী ছেড়ে গেছেন, দেখুন, আপনি যদি দেখেন, আমার ধারণা আছে, বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশাল সেফটির আওতায় ১৩৮টি প্রজেক্ট চালু হয়েছে। কিন্তু এগুলো ঠিক নাই। আপনার রিসোর্স নষ্ট হচ্ছে। একজন তিনটা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটা পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি ফ্যামিলি কার্ডের মাধ্যমে। আমরা এটাকে ইউনিভার্সালির জন্য রেখেছি।

উদাহরণ হিসেবে তিনি বলেন, যেমন একজন কৃষকের স্ত্রীও পাবেন, একজন ভ্যান চালকের স্ত্রী, উনিও পাবেন, আরেকজন অফিশিয়াল, তার ওয়াইফও পাবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পোকা মাকড় ধরার নেশা থেকে দুনিয়ার সেরা গেম মেকার- ৭১বার্তা

১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের প্রস্তাব অনুমোদন

পীরগঞ্জের বহু হোটেল-রেস্তোরাঁ এখন স্বাস্থ্যঝুঁকির কারখানা: জরুরি ভোক্তা অধিকারের সাঁড়াশি অভিযানের দাবি

কর্ণসূতি নবজাগরণ প্রীতি প্রমীলা নারী ফুটবল ম্যাচে নাটোরকে ২-১ গোলে হারালো সিরাজগঞ্জ

জ্বর-গলা ব্যথা হলে করণীয় কী ? জেনে নিন-৭১ বার্তা

শাহজাদপুরে স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল স্বামীর পুলিশের হাতে আটক ঘাতক স্ত্রী তানজিলা

রায়গঞ্জে অবৈধ ৯ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাইক দুর্ঘটনা: বান্ধবীসহ ছাত্রলীগ নেতার মৃত্যু – ৭১বার্তা

ঔষধি গাছ পাথরকুচির যত উপকার।। ৭১বার্তা