১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৫২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বোচাগঞ্জে ক্লাস্টার পদ্ধতিতে কপি চাষে লাভবান কৃষক

প্রতিবেদক
joysagor
মার্চ ৯, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ণ

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় উত্তম কৃষি চর্চা (এঅচ) পদ্ধতিতে ক্লাস্টার ভিত্তিক ফুলকপি ও বাঁধাকপি চাষ করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিন কৃষক। আধুনিক পদ্ধতিতে কপির চারা রোপণ করে চাষাবাদ করায় ভালো ফলন পাওয়ায় তারা লাভের মুখ দেখছেন।
উপজেলার রনগাঁও ইউনিয়নের হাটরামপুর (পাবনাপাড়া) গ্রামে ‘হাটরামপুর (পাবনাপাড়া) পার্টনার ফিল্ড স্কুল (এঅচ) এর আওতায় এ ক্লাস্টার প্রদর্শনী স্থাপন করা হয়েছে। গত ২২ নভেম্বর ২০২৫ তারিখে প্রায় ১০ হেক্টর জমিতে ফুলকপি ও বাঁধাকপির চারা রোপণ করা হয়। এতে এক্সেল সুপার, এটলাস-৭০, এটলাস-৭৫ ও এটম জাতের কপি আবাদ করা হয়েছে।
এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী কৃষকরা হলেন— জামাল ইসলাম, বিপ্লব রায় ও মোমিনুল ইসলাম। শুরু থেকেই কৃষকেরা নিয়ম মেনে জমির পরিচর্যা করায় ক্ষেতজুড়ে কপির ভালো ফলন হয়েছে। বর্তমানে তারা ক্ষেত থেকে কপি সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করছেন।
কৃষকদের তথ্যমতে, এ চাষে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬ লাখ টাকার কপি বিক্রি করেছেন তারা। ভালো ফলন ও বাজারদর অব্যাহত থাকলে আরও লাভের আশা করছেন কৃষকেরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে এ ক্লাস্টার প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে।
বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ ধরনের প্রদর্শনী কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আনসার আল ইসলামের ৪ জঙ্গি গ্রেফতার – ৭১বার্তা

৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

পরাজয় মেনে নিয়ে বিএনপির প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা শিশির মনিরের

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেলা ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধন করেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

যমুনার দুর্গম চরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

বহুলীতে ঘরে সিকল লাগিয়ে খড়ের পালায় আগুন

সলঙ্গায় হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতারন

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থী- ৭১বার্তা

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

ডোমারে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু