২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:০০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
joysagor
নভেম্বর ২৮, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সেজন্য প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।

সূত্র: বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অনলাইন জুয়া প্রতিরোধে যুগোপযোগী নতুন আইন আনা হচ্ছে

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার গাবতলীর স্বেচ্ছাসেবক দলের দোয়া

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি থাকছে না: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে নারী  ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি অংশীদারত্ব জোরকরণে অ্যাডভোকেসী ডায়ালগ

রাকাবের গরু মোটাতাজাকরন প্রকল্পের লোন নিয়ে নি:স্ব গার্ড

বগুড়ায় ডিবির মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

লালসার উর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে : গাবতলীতে বিএনপির ইফতারে এমপি মিল্টন

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজ ৭১বার্তা’র ফুলবাড়ির সাংবাদিক উত্তম কুমার মোহন্তের অপারেশন, সকলের নিকট আশির্বাদ প্রার্থী – ৭১বার্তা

রংপুরে নতুন ডিসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা