২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:০৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সুষ্ঠু নির্বাচনের বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক

প্রতিবেদক
joysagor
জুলাই ২৭, ২০২৩ ৭:৫৭ পূর্বাহ্ণ

ঢাকা: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের বিষয়টি দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক বলে উল্লেখ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল।  

তিনি বলেছেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছে। এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক।

বুধবার (২৬ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১৩ দেশের রাষ্ট্রদূতদের ডাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় বেদান্ত প্যাটেলের কাছে।

রাষ্ট্রদূতদের ডাকার বিষয়ে সরাসরি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বেদান্ত প্যাটেল বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষ নেয় না। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করি।

তিনি বলেন, এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের অগ্রাধিকার। কেননা বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে, এটি তাদেরও লক্ষ্য।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ ও জড়িতদের বিচারের দাবিতে যৌথ বিবৃতি দেয় ঢাকার ১৩ মিশন।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না: ফখরুল

কালাইয়ে বাল্যবিবাহ যৌতুক প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

কাউন্সিলর রফিকুল আলমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত – ৭১বার্তা

ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিলো হিজবুল্লাহ

বেলকুচিতে গ্লোবাল ক্লাইমেট এ্যাকশন ডে ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি

নওগাঁয় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তির মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

রায়গঞ্জে ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও কাব স্কাউট সংবর্ধনা

নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর

খালেদাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে সরকার, আশা ফখরুলের- ৭১বার্তা

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে বেষ্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেলে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স