২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:০৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সলঙ্গার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন আব্দুর রহিম

প্রতিবেদক
joysagor
মে ২৪, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ

জি.এম স্বপ্না, সলঙ্গা :
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হয়েছেন সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামের কৃতি সন্তান শিক্ষক আব্দুর রহিম। তিনি উপজেলার ঝুরঝুরী লক্ষ্মীপুর মহিলা দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
জানা গেছে,মরহুম কুড়ান আলী শেখের পুত্র আব্দুর রহিম বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০০০ সালে শিক্ষাজীবন শেষ করে ২০০৪ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। এরপর থেকে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন তিনি।
এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ /২০২৬ উপলক্ষে আয়োজিত উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক প্রতিযোগীতায় ১২টি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়। মোট ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৮৭ নম্বর অর্জন করে তিনি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন।
গতকাল রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের উপস্থিতিতে আব্দুর রহিম মাস্টারের হাতে জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২৬ এর সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ-সলঙ্গা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় আব্দুর রহিম মাস্টার উপজেলা শিক্ষা পরিবারের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের মাঝে যোগ্যতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগ করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে চাই।” এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে প্রাণিসম্পদের ব্যর্থ প্রকল্পে তিন কোটি টাকার সরঞ্জাম ঝুঁকিতে

জামায়াতের কর্মসূচি পালন নিষিদ্ধ চেয়ে আবেদনের শুনানি ১০ আগস্ট

এখনও ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত, যুক্তরাষ্ট্রের সব প্রস্তাব মানবে না ইরান

বদলগাছীতে মাদক বিরোধী অভিযানে নেশাজাত পন্য সহ পাঁচজন (৫) গ্রেফতার

বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক পিএলসি

ব্রাক্ষনিকুন্ডার শের আলী ক্লুলেস হত্যা মামলার আরও এক আসামি টাঙ্গাইল থেকে গ্রেপ্তার – ৭১বার্তা

জন্মলগ্ন থেকেই জাপা বিকলাঙ্গ, বললেন মেয়র মোস্তফা – ৭১বার্তা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গাবতলী বালিয়াদিঘী বিএনপির কুরআন খতম

হাসিনা-ম্যাক্রোঁ বৈঠক আজ : আলোচনা হতে পারে যে বিষয়গুলোতে – ৭১বার্তা

জীবন সংগ্রামে হার না মানা স্বামী হারা লাইলী বেগম – তিন শিশু সন্তান কে নিয়ে জীবন যুদ্ধে দিন পার করছেন