২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৫৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৯, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের সিএনজিতে বসে থাকা আব্দুর রহমান নামক এক কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রবিবার বিকেলে শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা রোডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (২০) শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। সে শহরের ইসলামিয়া সরকারী কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সিএনজি চালিত অটোরিক্সায় বসেছিল কলেজছাত্র আব্দুর রহমান। এ সময় সামনে ও পিছন থেকে কতিপয় যুবক দেশীয় অস্ত্র চাপাতি ও চাকু নিয়ে সিএনজিতে থাকা আব্দুর রহমান উপর্যুপরি আঘাত করে। বেশ কয়েকটি আঘাতের পর যুবকরা পালিয়ে যায়।
কলেজ ছাত্র আব্দুর রহমানের চাচা সোহাগ ও মা জানান, বিকেলে আরমান চৌরাস্তা এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিল। সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ফোন দিয়ে জানানো হয় আব্দুর রহমান অসুস্থ হাসপাতালে আসেন। এসে দেখি তাকে কোপানো হয়েছে। সে মারা গেছে।
তবে যতটুকু জেনেছি কতিপয় যুবক তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেলে হাসপাতালে ভর্তি করেছিল। তারা আরো জানান, কারা কি কারনে মেরেছে আমরা বলতে পারছি না।
সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, ইতোমধ্যে এ হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তবে কি কারনে হত্যা করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায়” বিজয় একাত্তর” সাহিত্য ও গবেষণাপত্রের মোড়ক উন্মোচন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে আলেম-ওলামাদের সবচেয়ে বেশি ভুমিকা রাখতে হবে: এনামুল হক

মিছিল-স্লোগানে মুখরিত রংপুর মহানগরী,নিরাপত্তা নজরদারিতে হাজারের অধিক সিসিটিভি ক্যামেরা

জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

লিবিয়ায় বন্যা ট্রাজেডি: ৬ বাংলাদেশির মৃত্যু, অনেকে নিখোঁজ- ৭১বার্তা

পত্নীতলায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

তাড়াশে লীজকৃত পুকুর থেকে জোড়পূর্বক মাছ ধরার অভিযোগ

দেশের ১১তম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

মৌ চাষ : সরিষা ফুলে মৌমাছির গুঞ্জনে মূখরিত চৌহালী