৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:১০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জে ৬টি ইটভাটার মালিককে ১১লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ৮, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৬টি ইটভাটার মালিককে ১১’লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকার মেসার্স এস অ্যান্ড বি নামক একটি ইটভাটার চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।
বুধবার (৭ জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন ধারায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তরের বগুড়া বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন। আদালত সূত্র জানান, অভিযান চালিয়ে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া গ্রামের মেসার্স নয়ন ব্রিকসকে দুই লাখ, হাটিকুমরুল এলাকার মেসার্স যমুনা ব্রিকসকে ৩’লাখ, ধোপাকান্দি এলাকার মেসার্স শাপলা ব্রিকসকে দেড় লাখ, রায়গঞ্জ উপজেলার দত্তকুশা গ্রামের মেসার্স তন্ময় ব্রিকসকে তিন লাখ, ঘুড়কা এলাকার মেসার্স উজ্জ্বল ব্রিকসকে ৫০’হাজার ও মেসার্স কেয়া ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময়ে পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শাহিন আলম, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিশু রামিসা হত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিতে কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

লালসার উর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে : গাবতলীতে বিএনপির ইফতারে এমপি মিল্টন

সিরাজগঞ্জে ছোনগাছা ইউনিয়ন পরিষদের  উন্মুক্ত বাজেট সভা

নীলফামারী-১ আসনে প্রকৌশলী তুহিনকে মনোনয়নের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লাপাড়া কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ কৃষক-কৃষাণীদের মাঝে বিতরণ 

যুদ্ধের আগুন এখন হরমুজ প্রণালিতে

জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো পটল বিল, সিদ্দিক নগর বাৎসরিক বিশ্ব ইজতেমা

২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

যুগ যুগ ধরে দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে যোগাড় করা তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক  সালেহা বেগমের মৃত্যু !