২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:০১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

প্রতিবেদক
joysagor
মার্চ ১৮, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় সব মন্ত্রণালয় ও সংস্থা মিলে বিশেষ ড্রাইভ (পদক্ষেপ) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের অগ্রাধিকার হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ছুটির দিনে বেলা ২টায় মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, মন্ত্রিসভা সুয়োমুটো একটা ডিসিশন নিয়েছে যে, ধর্ষণ মামলা যেগুলো আছে বা এর আগে হয়েছে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া সব মিনিস্ট্রি মিলে। যতদূর যাওয়া দরকার যাবে কিন্তু এগুলো সমাজ থেকে বন্ধ করার জন্য এবং এসব জিনিসগুলোর বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, যেকোনো মামলার বিষয়ে অনেকগুলো এজেন্সি জড়িত। এদের মধ্যে সমন্বয় করতে বলা হয়েছে।
আন্তঃসংস্থা সমন্বয় বাড়ানো, জনসচেতনতা তৈরি এবং আইনি প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ধর্ষণ ও নারী নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রতিটি জেলায় বিশেষ আদালতের কার্যক্রমও আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে যে ঈদের সময় এ বিষয়টা নিয়ে কাজ করবেন।
কোন প্রসঙ্গে এই নির্দেশনা দেওয়া হলো- জানতে চাইলে মন্ত্রীরা বলছেন সচিব বলেন, সরকারের কতগুলো অগ্রাধিকার আছে। তারমধ্যে এটা পড়েছে।
তারা সিদ্ধান্ত নিয়েছেন বৈঠকে এটা নিয়ে আলোচনা করার।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

জীবন সংগ্রামে হার না মানা স্বামী হারা লাইলী বেগম – তিন শিশু সন্তান কে নিয়ে জীবন যুদ্ধে দিন পার করছেন

তীব্র শীতে আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের যমুনা পাড়ের চাষিরা

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিম রেজা

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন

কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম’ – ঘরে বসেই মিলবে পণ্য সেবা

রায়গঞ্জে সাংবাদিককে নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হৃদয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

দেশ গড়তে খালেদা জিয়ার দেখানো পথেই এগিয়ে যেতে হবে: নাগরিক শোকসভায় বক্তারা

সিরাজগঞ্জ-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২ জন

ডোমারে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু

মরক্কোয় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২৯৬ – ৭১বার্তা