৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:০৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

কাজিপুরে বোরো ধানের নমুনা শস্য কর্তন

মে ৯, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ণ

আব্দুস সোবহান চান, কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে চলতি মৌসুমে আগাম জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে| গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চালিতাভাঙ্গা ইউনিয়নের দূর্গতিয়াপাড়া গ্রামের কৃষক আসাদুল ইসলামের জমিতে ব্রি ধান-৮৮ এর নমুনা শস্য কর্তন করা হয়| অনুষ্ঠানের উদ্বোধন করেন উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা|
কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় ১৩ হাজার ১২৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ হয়েছে| অনুকূল আবহাওয়ার কারণে এখন পর্যন্ত ভালো ফলন পাওয়া যাচ্ছে| এ বছর বোরো আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ১২৫ হেক্টর জমিতে, যা গত বছরের ১৩ হাজার ১০৫ হেক্টরের তুলনায় বেশি|
কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, চলতি বোরো মৌসুমে ধানের রোগবালাই দমনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে| কৃষি বিভাগ থেকে নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করা হচ্ছে এবং রোগবালাই দেখা দিলে দ্রুত করণীয়
বিষয়ে কৃষকদের সচেতন করা হচ্ছে|
তিনি আরও জানান, উফশী জাতের ধান চাষে প্রণোদনার আওতায় ১ হাজার ১০০ জন কৃষককে সহায়তা দেয়া হয়েছে| প্রতিজন কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে| এছাড়া হাইব্রিড ধান চাষে উৎসাহ দিতে ৭০০ জন কৃষককে ২ কেজি করে বীজ দেয়া হয়েছে| এ মৌসুমে ব্রি ধান-২৮, ২৯, ৮৮, ৯২, ৯৯, ১০০, ১০২ ও ১০৮ জাতের পাশাপাশি কাটারি ও সুবলতা জাতের ধান চাষাবাদ হয়েছে|

এ সময় অতিরিক্ত উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত, কৃষি সম্প্রসারণ অফিসার মোজাহিদুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসানসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন|

আরও  

আপনার জন্য নির্বাচিত

হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধেন কেন শাহরুখ? – ৭১বার্তা

বেকারত্ব দূর করার লক্ষ্যে যুবসমাজকে কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্হায় পত্মীতলা ১৪ বিজিবি

ফুলবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত- ৭১বার্তা

সিরাজগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

রায়গঞ্জে অবৈধ টপসয়েল উত্তোলনে ২ লাখ টাকা অর্থদন্ড  প্রদান

এখনও ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত, যুক্তরাষ্ট্রের সব প্রস্তাব মানবে না ইরান

নওগাঁয় অবৈধ ইটভাটায় পুড়ছে খড়ি; গিলে খাচ্ছে জমি

মধ্যপ্রাচ্যে যুদ্ধে জ্বলছে

কাজিপুরে বিনামূল্যে ১৮’শ কৃষক পেলো প্রণোদনা’র বোরোধান ও হাইব্রিড ধানবীজ ও সার

অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল