২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:০২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

এবার বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু

প্রতিবেদক
joysagor
মে ৮, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
দিনাজপুরের ফুলবাড়ীতে ৬৫বছর বয়সী বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে ১২বছর বয়সী এক শিশু অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে| ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে ওই বৃদ্ধির সঙ্গে ভুক্তভোগীকে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে|
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে এ ঘটনায় শিশুটির মা ফুলবাড়ী থানায় নুরুল ইসলাম ওরফে দয়াল নামে ওই বৃদ্ধের বিরুদ্ধে মামলা করেছেন| নুরুল ইসলাম ওরফে দয়াল ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর এলাকার বাসিন্দা|
মামলার এজাহারে বলা হয়েছে, শিশুটির মা শ্রমিক ও বাবা অসুস্থ হওয়ায় নাড়াচাড়া করতে পারেন না| শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন নুরুল ইসলাম| সবশেষ গত ৫ ফেব্রুয়ারি শিশুটিকে গ্রামের পাশে একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করা হয়| ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে বিষয়টি পরিবারের নজরে আসে| পরে উভয়পক্ষ বিষয়টি পারিবারিক এবং সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেন| নুরুল ধর্ষণের বিষয় কাউকে না জানানোর জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন|
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, এক মাস আগে শিশুটির শরীরে অ¯^াভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়| পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটি তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়| এক সপ্তাহ আগে মান সম্মানের ভয়ে স্থানীয় কয়েকজনের চাপে ওই লোকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হয়| এছাড়া ভুক্তভোগীর পরিবারকে দেড় লাখ টাকা আর দুই শতক জমি দেওয়ার কথা বলা হয়েছে| তবে টাকা আর জমি কিছুই পায়নি তারা|
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল লতিব শাহ& জানান, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কিছু ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপস করার চেষ্টা করেন| বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে| বর্তমানে অভিযুক্তসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে| অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে|

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় মাদক বিক্রি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩, অগ্নিসংযোগে ৫ বাড়ি পুড়ে ছাই!

তাড়াশে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক কমিটির অনুমোদন

ফুলবাড়ীতে শেখ কামালের জন্মদিন পালিত

ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী

বিভেদের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি চাই: বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা

কলাপাড়ায় প্লাষ্টিক ও পলিথিনমুক্ত রাখার দাবিতে নদীর তীরে  মানববন্ধন 

আগামী ১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছেলে পরীক্ষার্থী কমে যাচ্ছে কেন- প্রশ্ন প্রধানমন্ত্রীর

পৌনে ২৮ হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে – ৭১বার্তা

বেলকুচিতে গ্লোবাল ক্লাইমেট এ্যাকশন ডে ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি