২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৪৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রায়গঞ্জে অবৈধ টপসয়েল উত্তোলনে ২ লাখ টাকা অর্থদন্ড  প্রদান

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১১, ২০২৫ ২:৫২ পূর্বাহ্ণ

রায়গঞ্জ প্রতিনিধি:
পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে টপসয়েল উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসন।
বুধবার দুপুর আড়াই টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা খন্দকার পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে কৃষিজমির উপরের উর্বর মাটি কাটার দায়ে স্থানীয় খন্দকার ভুট্টকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন,অবৈধভাবে টপসয়েল কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালবে”।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়ে বলেন, উপজেলা প্রশাসনের এ অভিযান অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। অবৈধভাবে টপসয়েল কাটায় কৃষিজমি উর্বরতা হারাচ্ছে, পরিবেশেরও ক্ষতি হচ্ছে। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখা জরুরি।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে জনগণ: ঢাকায় জনসভায় জামায়াত আমির

সাংবাদিকদের সঙ্গে নওগাঁ -১ আসন জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা 

আগামী মসসের মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ -ইকবাল হাসান মাহমুদ টুকু

অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান

নওগাঁয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পরীমণির ছেলের জন্মদিন পালন, খরচ ১৫ লাখ টাকা- ৭১বার্তা

হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধেন কেন শাহরুখ? – ৭১বার্তা

উন্নয়নের ধারাকে আরও বহুদূর নিয়ে যেতে হবে, বললেন আইজিপি- ৭১বার্তা