শামীম তালুকদার, নেত্রকোণা:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন নাছিরের ¯^াক্ষরিত ১ মে ২০২৬ তারিখে নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে|
নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামছুল হুদা শামীম| ওই পুর্ণাঙ্গ কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন তালুকদার সজিব|
সাখাওয়াত হোসেন তালুকদার সজিব, নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ২নং আশুজিয়া ইউনিয়নের বাসিন্দা| তিনি উক্ত ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সাবেক সফল আহ্বায়ক, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এমপি নুরুল আমিন এমপি হতে টানা কয়েকবার জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক দায়িত্ব পালন করেছেন প্রবীণ নেতা মতিউর রহমান তালুকদার| তারই কনিষ্ঠ পুত্র জেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হয়েছেন|
নবনির্বাচিত ছাত্রনেতা বলেন, “ছাত্রদলের এই নতুন কমিটি দলের আদর্শ রক্ষা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে আগামী আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|”
তিনি আরও বলেন, “ত্যাগী ও মেধাবী ছাত্রদের সমš^য়ে গঠিত এই কমিটি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি|”
কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করায় তিনি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন|
এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন নেতৃত্ব গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করবে| তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন|


















