২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মেজর (অব.) মনজুর কাদের

প্রতিবেদক
joysagor
অক্টোবর ২৫, ২০২৫ ১২:২৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার।
সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর পূর্বাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদের আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকেই নির্বাচন করে মাত্র ২৫২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।
ফেসবুক পোস্টে মনজুর কাদের লেখেন, “আমার নির্বাচনী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জানতে চাচ্ছিলেন আমি কোন আসন থেকে নির্বাচন করবো। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি, আমি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো।”
তিনি আরও বলেন, “২০০৮ সালের চরম রাজনৈতিক দুঃসময়ে এই এলাকার মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং আমাকে বিজয়ী করেছিলেন। যদিও প্রচুর ভোট বাতিল ও নানা অনিয়মের কারণে আমাকে পরাজিত দেখানো হয়, জনগণের কাছে আমি কার্যত সংসদ সদস্যই ছিলাম।”
মনজুর কাদের বলেন, “সিরাজগঞ্জ-৫ আসনের মানুষ আজ ঐক্যবদ্ধ—ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে পরাভূত করতে। আমিও আছি তাদের সঙ্গে। আমরা একসঙ্গে বেলকুচির তাঁত ব্যবসায়ী ও চৌহালীর নদীভাঙনকবলিত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, এই অঞ্চলের শ্রমিক, কৃষক, ছাত্র ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে, উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। তার ভাষায়—“ঐক্যবদ্ধ হওয়ার এইতো সময়, এগিয়ে যাওয়ার এইতো সময়।”
তার এই ফেসবুক পোস্ট প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। অনেকেই মনে করছেন, তার এই সিদ্ধান্তে আসন্ন নির্বাচনে বেলকুচি-চৌহালী আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ধামইরহাটে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক গুলশান আরা

যুগ যুগ ধরে দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে যোগাড় করা তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক  সালেহা বেগমের মৃত্যু !

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিরাজগঞ্জে প্রাণিসম্পদের ব্যর্থ প্রকল্পে তিন কোটি টাকার সরঞ্জাম ঝুঁকিতে

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি থাকছে না: শিক্ষামন্ত্রী

রোকেয়া পদক পেলেন ৪ নারী

শেখ হাসিনা নির্বাচনে হারলে বেকায়দায় পড়তে পারে ভারত: দ্য হিন্দু- ৭১বার্তা

দীর্ঘ ১ মাস পাবনায় রেজিস্ট্রিসহ সকল কার্যক্রম বন্ধ, চরম ভোগান্তিতে জনগন

আওয়ালীগ-বিএনপির মহাসমাবেশের দিনেও চলছে শিক্ষক আন্দোলন

‘ষড়যন্ত্রের সাথে জিয়া ওতপ্রোতভাবে জড়িত’- ৭১বার্তা