২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:০৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
জুমার নামাজের পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। পরে মসজিদের সামনে নামাজে আগত শিশু-কিশোরদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিশুরা নানা প্রশ্নবাণে জর্জরিত করেন। প্রধানমন্ত্রীও সাগ্রহে শিশুদের প্রশ্নের উত্তর দেন এবং পাল্টা প্রশ্ন করেন। এ সময় এক শিশু প্রধানমন্ত্রীকে বলে বসলো, ‘আঙ্কেল, আপনি রোজা রাখেন?’ শিশুটির সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রীও বললেন, ‘আমি? আমি তো রোজা রাখি।’
এরপর একে একে অন্য শিশুদের সঙ্গেও হাত মেলালেন প্রধানমন্ত্রী। কারও মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন, ‘তোমরা রোজা রাখো?’ সমস্বরে শিশুদের জবাব, ‘আমরাও রাখি।’
লন্ডন থেকে দেশে ফেরার পর থেকে এই মসজিদেই জুমার নামাজ পড়ছেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, মসজিদে মহিলাদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান নামাজ আদায় করেছেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়ে শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন। এ সময় শিশুরা উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে।
এক শিশু প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে বলে, ‘আঙ্কেল আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, ‘তাই!’ অপর পাশ থেকে আরেক শিশু বলে ওঠে, ‘আঙ্কেল আমি সবগুলো রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তারও মাথায় হাত বুলিয়ে বললেন, ‘ভেরি গুড।’
প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে হাসি-খুশিতে মেতে ওঠে শিশুরা। পরে মসজিদ থেকে জুবাইদা রহমান বেরিয়ে এলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে বলেন, আল্লাহ হাফেজ। এরপর স্ত্রীকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের: বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪) এর  উদ্বোধন

ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্টের – ৭১বার্তা

আজ রাজধানীর যেসব এলাকায় আ.লীগ-বিএনপির কর্মসূচি

শাহজাদপুর কলেজছাত্র সাব্বির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে হৃদরোগে মৃত্যুহার কমাতে জেলা সমন্বয় সভা

বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা, ২৭ লাখ টাকা লুট, প্রশাসন নীরব

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

আই হ্যাভ আ প্ল্যান : দেশে ফিরে তারেক রহমান

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়