১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিন্ডিকেট ভাঙা না গেলে আলু আমদানি হবে, বললেন ভোক্তা অধিদপ্তরের ডিজি- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ

বুধবার সকালে রংপুর নগরীর হাজীরহাট চেয়ারম্যানের মোড় এলাকার আরমান কোল্ড স্টোরেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচ এম সফিকুজ্জামান এ কথা বলেন।

এর আগে অভিযানের সময় অসংগতি পাওয়ায় ২জনকে আটক করে পুলিশে দেওয়া হয়। আটককৃতরা হলেন- আরমান কোল্ড স্টোরেজের এজিএম রেজাউল করিম লেবু ও আলু ব্যবসায়ী রাসেল।

তিনি আরও  বলেন, কোল্ড স্টোরেজে আলুর দাম ২৭ টাকা নির্ধারণ করে হয়েছে। তারপরও অসাধু ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজের কর্মকর্তারা সিন্ডিকেট করে আলুর বাজার অস্থির করছেন। আমরা এসব সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি। আরও ৩/৪ দিন দেখব। এরমধ্যে সিন্ডিকেট ভাঙতে না পারলে সরকারের কাছে ডিমের মতো আলু আমদানিরও সুপারিশ করবো।

আরমান কোল্ড স্টোরেজ প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, এখানে রাসেল নামের এক ব্যক্তি নিজের উৎপাদিত আড়াই হাজার বস্তা আলু ও স্থানীয় কৃষকদের সাড়ে ১২ হাজার বস্তাসহ মোট ১৫ হাজার বস্তা আলু নিজের নামে রেখেছেন। এভাবে অন্যের আলু নিজের নামে রেখে সিন্ডিকেট গড়ে তুলেছেন রাসেল। এছাড়া কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ ব্যাংক থেকে চার কোটির বেশি টাকা লোন নিয়ে কৃষকদের দিয়েছে। কী উদ্দেশ্যে লোন নিয়ে কৃষকদের দিয়েছেন তা খতিয়ে দেখতে এবং রাসেল ও কোল্ড স্টোরেজের জিএম রেজাউল করিম লেবুর সিন্ডিকেট বিষয়ে অধিকতর তদন্তের জন্য তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

সফিকুজ্জামান আরও বলেন, আরমান কোল্ড স্টোরেজে এখনো পর্যাপ্ত আলু মজুত রয়েছে। আলু বের করার সময় আর দেড় থেকে দুই মাস। এ সময়ের মধ্যে আলু বের না করা হলে আলু পচে যাবে। এরপরও সিন্ডিকেট ব্যবসায়ীরা আলু বের না করে মজুতের দিকে ঝুঁকছেন।

এ সময় তিনি কোল্ড স্টোরেজ থেকে ২৭ টাকা কেজি দরে আলু কিনতে বিভিন্ন পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের আহ্বান জানান।

অভিযানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলামসহ ভোক্তা ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সম্পাদনা – শেখ মোস্তারি জান্নাত।

Show quoted text

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হাসিনা-ম্যাক্রোঁ বৈঠক আজ : আলোচনা হতে পারে যে বিষয়গুলোতে – ৭১বার্তা

মারা গেছে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী- ৭১বার্তা

৪১তম বিসিএসের ফল প্রকাশ, ২৫২০ জনকে নিয়োগের সুপারিশ

পিছিয়ে গেল বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের  হারাগাছ থানা পরিদর্শন- ৭১বার্তা

মিছিল-স্লোগানে মুখরিত রংপুর মহানগরী,নিরাপত্তা নজরদারিতে হাজারের অধিক সিসিটিভি ক্যামেরা

মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িও দোকানক্ষতিগ্রস্ত

স্থানীয় সরকার মেলার উদ্ধোধন ফুলবাড়ীতে- ৭১বার্তা

সরকার রংপুরের উন্নয়নে আন্তরিক,  বললেন রংপুর ডিসি – ৭১বার্তা

চৌহালীতে নবাগত ইউএনও’র সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা