১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:১৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রাকাবের গরু মোটাতাজাকরন প্রকল্পের লোন নিয়ে নি:স্ব গার্ড

প্রতিবেদক
joysagor
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ

 রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরশুরাম শাখা থেকে গরু মোটাতাজাকরন প্রকল্পের উপর জমি বন্ধকী দলিল দিয়ে ১৭ নভেম্বর/১৫ ইং তারিখে সাত লক্ষ টাকা ঋণ গ্রহন করেন রংপুর মহানগরীর মেট্রো: পরশুরাম থানার বাহাদুর সিংহ গ্রামের মৃত্যু ইসাহাক আলীর ছেলে ও রাকাবের পরশুরাম শাখার গার্ড খলিলুর রহমান। টাকা পরিশোধ করতে করতে ব্যাংকের কাছে অক্ষম হয়ে পরেন তিনি। তারপর, ব্যাংক তার উপর অর্থঋণ-১৯/২০২১ ইং মামলা করে।
আসল, স্বাভাবিক সুদ, অন্যান্য খরচসহ ব্যাংকের দাবীকৃত ৭ লাখ ৩৪ হাজার ১৭৪ টাকা১৩ পয়সা ডিক্রী গ্রহন করে। তারপর তিনি আপিল করে মামলাটি উজ্জীবিত করেন। এরপর, ব্যাংক কর্তৃক প্রদত্ত স্টেন্টমেন্ট পর্যালোচনা করে দেখতে পায় তিনি টাকা পরিশোধ করার পরেও সে টাকা অনেকগুলো ব্যাংক ভলিউমে প্রদর্শিত হয়নি। ব্যাংক তার কাছে ২৪/০৬/২০১৯ ও ২৭/০৬/২০১৯ ইং তারিখে মোট ১লাখ ৩৮হাজার ৯৭৭ টাকা সুদ ধওে জালিয়াতীর মাধ্যমে ব্যাংক স্টেন্টমেন্টে প্রদর্শিত করেন।অথচ, তিনি এখন পর্যন্ত ব্যাংকের কাছে পরিশোধ করেন ৭লাখ ৯১হাজার ২৫পয়সা।  ব্যাংক কর্তৃক বেশি সুদ ধার্য্য করে ১লাখ ৩৮হাজার ৯৭৭ টাকা হিসেব করে দেখা যায়, ব্যাংক তার  কাছে অতিরিক্ত ১লাখ ৯৫হাজার ৮২৭ টাকা পয়সা গ্রহণ করেছেন।
এখন ব্যাংকের কাছে তিনি ১লাখ ৯৫ হাজার ৮২৭টাকা ৮৭ পয়সা পাবেন। এরপরেও তার বিরুদ্ধে ভুল স্টেটমেন্ট জমা দিয়ে হয়রানীমূলক মামলা করেছে। মঙ্গলবার দুপুরে রংপুর রির্পোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ লেখিত বক্তব্যে জানান, রাকাবের পরশুরাম শাখার গার্ড খলিলুর রহমান। এসময় তিনি আরও জানান, শুধু লোনের মাধ্যমে জালিয়াতী করে ক্ষ্যান্তো হয়নি। তাকে লোনের দায়ে এই ব্যাংকের নিরাপত্তা প্রহরি পদ থেকে ১২/০৭/২০২৩ ইং তারিখে সাময়িককভাবে বরখাস্ত করেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মোস্তাফিজার বাবলু আহত- ৭১বার্তা

যাকাত ব্যবস্থাপনা কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মানুষের ভাগ্যের পরিবর্তনে এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ : ঢাকায় নির্বাচনী জনসভায় তারেক রহমান

প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন- ৭১বার্তা

রংপুর মেট্রোপলিটন পুলিশের ফ্রি মেডিকেল ক্যাম্প- ৭১বার্তা

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের দোয়া মাহফিল

এবার ভোটের নামে আর খেলতে দেওয়া হবে না: ফখরুল- ৭১ বার্তা

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক: লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত- ৭১বার্তা

বিএনপি ক্ষমতায় আসলে মঙ্গা হয়,সেই মঙ্গা উত্তরবঙ্গ থেকে দূর করেছে আওয়ামী লীগ ,বললেন প্রধানমন্ত্রী

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা