২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৪২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সঠিক সময়ে নির্বাচন নিয়ে তালবাহানা করলে গণঅভ্যুত্থান নয় গণ বিপ্লব হবে – অধ্যাপক আশরাফ আলী আকন

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ৯, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে দেশে কেউ শান্তি দিতে পারেনি। মানুষের স্বপ্ন পূরণ করতে পারেনি, দেশের প্রধান সমস্যা দুর্নীতি। এবার জাতি চাঁদাবাজদের থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

সোমবার (০৮ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলনের সিরাজগঞ্জ-৫ আসনের আয়োজনে বেলকুচি পৌর এলাকার শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে হাত পাখার গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বিএনপির উদ্দেশ্য বলেন, সঠিক সময়ে নির্বাচন নিয়ে তালবাহানা করলে গণঅভ্যুত্থান নয় গণ বিপ্লব হবে। যথা সময়ে সঠিক নির্বাচন দিতে হবে।  আগামী নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেই বাংলাদেশ গড়া হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের মধ্যে সার সরবরাহ করতে ব্যর্থতার দায় ডঃ ইউনুস কে নিতে হবে। কোন চাঁদাবাজ কে দেশের সম্পদ চুরি করতে দেয়া হবে না। গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের বেলকুচি থানা আমির মাওলানা রেজাউল করিম।

সমাবেশে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের দলের মনোনীত প্রার্থী মুফতি হাজী শেখ মোহাম্মদ নুরুন নাবী। বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সভাপতি মাও আব্দুস সামাদ,  চৌহালী সভাপতি প্রফেসর আব্দুস ছাত্তার ও এনায়েতপুর থানা সভাপতি মুফতি আলমগীর হোসেন।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

এমপিওর তালিকায় নাম প্রকাশ:  নিয়োগ বাণিজ্যে মেতেছে কথিত প্রধান শিক্ষক – ৭১বার্তা

ঈদ যাত্রায় গণপরিবহন চলবে নির্বিঘ্ন জ্বালানি আছে পর্যাপ্ত : সেতুমন্ত্রী

ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্টের – ৭১বার্তা

পোকা মাকড় ধরার নেশা থেকে দুনিয়ার সেরা গেম মেকার- ৭১বার্তা

নওগাঁয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

আঁধার পেড়িয়ে।। ৭১বার্তা

সিরাজগঞ্জে শালীসি বৈঠকে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

তাড়াশে ‘ওপেন সিক্রেট’ অবৈধ পুকুর খনন

নওগাঁ সীমান্তে ৬টি ভারতীয় মহিষসহ ৪ চোরাকারবারী আটক

ছেলে পরীক্ষার্থী কমে যাচ্ছে কেন- প্রশ্ন প্রধানমন্ত্রীর