২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৫৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রায়গঞ্জে ধানগড়া গোলচত্বরের যানজট নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৫, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গোলচত্বর এলাকায় যান চলাচল ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) ও রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মো. মাসুদ রানা জানিয়েছেন, গোলচত্বর এলাকায় রাস্তার ওপর থাকা সিএনজি স্টেশন ও অস্থায়ী দোকানগুলো দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, অবৈধ টোল আদায় কার্যক্রম বন্ধ করে ভবিষ্যতে শুধুমাত্র পৌরসভার কর্মচারীরাই টোল আদায় করবেন।
নতুন নিয়ম অনুযায়ী, ইঞ্জিন-ব্যাটারি চালিত ব্যতীত অন্যান্য রিকশা ও ভ্যান থেকে টোল আদায় করা যাবে না, এবং সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সম্পূর্ণ টোল আদায় বন্ধ থাকবে।
রিকশা ও ভ্যান চালকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলা অবৈধ টোলের চাপ কমার ফলে তারা সহজে জীবিকা নির্বাহ করতে পারবেন। সচেতন মহলেরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, যা যানজট কমাতে এবং শহরের সুষ্ঠু শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।
প্রশাসন জানিয়েছেন, জনস্বার্থ ও যানজট নিরসনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত

রায়গঞ্জে জোরকরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন প্রতিকার চেয়ে অভিযোগ দাখিল

লালসার উর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে : গাবতলীতে বিএনপির ইফতারে এমপি মিল্টন

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি থাকছে না: শিক্ষামন্ত্রী

নড়াইলে রুগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালাসহ সকল কার্যক্রম নিষেধাজ্ঞা

ব্যর্থ হয়ে ‘মুখ রক্ষার’ পথ খুঁজছেন ট্রাম্প : তেহরানভিত্তিক বিশ্লেষক

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

সংসদে চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্টের – ৭১বার্তা

নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত : প্রধান উপদেষ্টা