২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৪৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বাড়ির রাস্তায় বাঁশ ও টিনের বেড়া : তাড়াশে ১৫ দিন ধরে অরুদ্ধ দু’টি পরিবার

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ৯, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে ১৫ দিন ধরে অরুদ্ধ করে রাখা হয়েছে দু’টি পরিবারকে। ফলে ওই দু’টি পরিবারের স্কুলগামী ছেলে-মেয়েসহ অন্যান্য লোকজন একান্ত প্রয়োজনীয় কাজেও বাড়ির বাইরে যেতে পারছে না। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের উপর সিলোট গ্রামে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের সাইফুল ইসলামের নামে আইনুল হক মিথ্যা মামলা দায়ের করলে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। খলিলুর রহমান ও আব্দুল জলিল চাচাতো ভাই সাইফুলে পক্ষ অবলম্বন করে। এরই জের ধরে আইনুল তার ভাই ওর্য়াড আ’লীগের সভাপতি জয়নুলের পরামর্শে বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবেশি খলিলুর রহমান ও আব্দুল জলিল পরিবারকে অবরুদ্ধ করে। বিষয়টি একাদিকবার গ্রামে সালীশ বৈঠক হলেও তারা ওই দুই প্রতিবেশি পরিবারকে মুক্ত করে দেয়নি।
এ ব্যাপরে অবরুদ্ধ পরিবার প্রধান খলিলুর রহমান বলেন, আইনুল আমার চাচাতো ভাই সাইফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে আমার সাইফুলের পক্ষ অবলম্বন করি। এতে ক্ষীপ্ত হয়ে আইনুল আমাদের দ্’ুটি পরিবারকে বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে অবরুদ্ধ রেখেছে। পরিবারের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না। আমরাও একান্ত প্রয়োজনীয় কাজেও বাড়ির বাইরে যেতে পারছি না।
এ প্রসঙ্গে আইনুল হক বলেন, আমার জায়গার উপর দিয়ে ওদের চলাচলের পথ। সে পথ আমি বেড়া দিয়ে বন্ধ করেছি। এতে কার বাপের কি ? আমি বেড়া উঠাবো না।
তালম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ নাজির উদ্দিন বলেন, ঘটনা স্থলে গ্রাম পুলিশ প্রধানকে পাঠিয়েছি। উভয় পক্ষকে নিয়ে সমস্য সমাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তাড়াশ থানার ওসি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, অবরুদ্ধ থাকা পরিবারের বিয়ষটি নিয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন,আবার জানালো যুক্তরাষ্ট্রে- ৭১বার্তা

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন- ৭১বার্তা

বিশ্বকাপ ও এশিয়া কাপে টাইগারদের অধিনায়ক সাকিব- ৭১বার্তা

সিরাজগঞ্জে সাবেক জাসদনেতা, সমাজসেবক, ব্যবসায়ী হারুন অর রশিদ খান হারুন  আনুষ্ঠানিকভাবে  বিএনপিতে যোগদান 

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে আজ প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে যাচ্ছেন – ৭১বার্তা

জোটের মনোনয়ন নিয়ে ধোঁয়াশা: ইয়াসিনের গ্রহণযোগ্যতা নাকি পাশার বিতর্ক—কাকে বেছে নেবে আট দলীয় জোট? 

প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

আদালতের অনুমতি ছাড়া খালেদার চিকিৎসা বিদেশে নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী- ৭১বার্তা