২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৩৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কতৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১২, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ণ

কাজী নূরনবী নাইস, জেলা প্রতিনিধি নওগাঁঃ
 নওগাঁর পত্নীতলায় ভারতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল সিরাপসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ পত্নীতলা ব্যাটালিয়ন, ১৪ বিজিবি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে সীমান্তবর্তী বীর গ্রাম এলাকায় বিশেষ অভিযান চালায় বস্তাবর বিওপির টহলদল।
পত্নীতলা ১৪-বিজিবির জানায় ভোর ৫টার দিকে টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬৩/২-এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে সন্দেহভাজন দুইজনকে ধাওয়া করে। পরে তাদের কাছে থাকা ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৬ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দসহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মোঃ আব্দুল লতিফ (৪০) এবং শ্যামল দাস (৬০)। উভয়েই নওগাঁর পত্নীতলা উপজেলার চকমলিন গ্রামের বাসিন্দা।
পত্নীতলা ১৪ বিজিবি আরো  জানায়,আটক দুই ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য ও আসামিদের পুলিশে হস্তান্তর করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নওগাঁ–জয়পুরহাট সীমান্তে মাদক চোরাচালান, গরু পাচার ও অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

দেশ পুনর্নির্মাণে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে: তারেক রহমান

বেলকুচিতে শেরনগর গ্রামবাসীর উদ্যোগে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়া ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমান বীর উত্তম-এর সমাধিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড-এর উদ্যোগে শ্রদ্ধা নিবেদন

যাকাত ব্যবস্থাপনা কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার গাবতলীতে অসহায় বৃদ্ধাকে হুইল চেয়ার প্রদান করলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী

তাড়াশে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

আজ রাজধানীর যেসব এলাকায় আ.লীগ-বিএনপির কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে গোলাবারুদ সহ অস্ত্র উদ্ধার

তাড়াশে শীতার্ত মাঝে ইউএনও’র কম্বল বিতরণ