১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৩, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাঙ্গাসী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মুনছুর আলী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”#

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

পৌনে ২৮ হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে – ৭১বার্তা

পরাজয় মেনে নিয়ে বিএনপির প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা শিশির মনিরের

ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করলেন তারেক রহমান

রায়গঞ্জে জোরকরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন প্রতিকার চেয়ে অভিযোগ দাখিল

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের শিকড় উপড়ে ফেলা হবে : সিরাজগঞ্জে ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪) এর  উদ্বোধন

রংপুরে ছাত্রলীগের সাবেক সভাপতির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা- ৭১বার্তা

মানিকগঞ্জের ৩টি আসনে জাতীয় সংসদ নির্বাচনে ১৮টি মনোনয়ন বৈধ এবং ৯টি বাতিল

বেরোবিতে ৪ দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন- ৭১বার্তা

শীতার্ত মানুষের পাশে যুবশক্তি মানব সেবা ফাউন্ডেশন