২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৫৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় শাজাহানপুরে মসজিদে মসজিদে দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ

বগুড়া প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার বাদ আছর উপজেলার পাঁচটি জামে মসজিদ ও ছয়টি এতিমখানায় একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রহিমাবাদ দক্ষিণপাড়া জামে মসজিদে আয়োজিত প্রধান দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।


একই সময়ে আড়িয়া রহিমাবাদ স্কুল জামে মসজিদ, নয়মাইল হাট কেন্দ্রীয় জামে মসজিদ, বামুনিয়া মন্ডলপাড়া জামে মসজিদ ও কাটাবাড়িয়া জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি মারকাজ আঃ শুকুর নূরানী ও হাফেজিয়া কওমি মাদ্রাসা, আল আক্বাব এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা, চাঁদবাড়িয়া আবু হুরাইরা এতিমখানা এবং মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল বাশার, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, সহ-সভাপতি বজলুর রশিদ নিলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল ও বাদশা সরকার, শাহাদাতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার ও চাল বিতরণ করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জে তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো বীজতলার ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

মানিকগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী পালন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ – মানিকগঞ্জ জেলা ইউনিটের অনুমোদন

অপসাংবাদিকতা প্রতিরোধে মানিকগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ জেলার ৬টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই

সলঙ্গায় অবৈধভাবে মাটি কেটে মহাসড়ক নষ্ট করায়ন ট্রাকচালকদের  লাক্ষ টাকা জরিমান ও জেল 

অগ্নিসন্ত্রাসীরা আবারও ষড়যন্ত্রের জন্যে এক হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী- ৭১বার্তা

চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা-  ৭১বার্তা

সিরাজগঞ্জে কাভার্ডভ্যান- লাশবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালক আহত

বগুড়ায় ছাত্রদলের কমিটিতে পদ পেল জুলাই বিপ্লবের যোদ্ধারা