২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:২৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

তাড়াশে লীজকৃত পুকুর থেকে জোড়পূর্বক মাছ ধরার অভিযোগ

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৭, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে বিবাদমান লীজকৃত পুকুর থেকে রাতে জোড়পূর্বক মাছ ধরে নিয়ে গেছে প্রতিপক্ষ সোহাগ গংয়ের লোকজন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তালম ইউনিয়নের তালম পন্ডুরাপাড়ায়। আর এ ঘটনায় শুক্রবার বিকেলে ভুক্তভোগী মাসুদ রানা প্রতিপক্ষ সোহাগ গংয়ের ১০ জনকে আসামী করে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে লীজকৃত পুকুরের মাছ ধরে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের আবুল বাশারের ছেলে মাসুদ রানা তালম পান্ডুরা মৌজায় ৮৭ শতাংশের একটি পুকুর ওই পাড়ার মফিজ উদ্দিনের ছেলে ইলিয়াস হোসেন জিন্নাহ’র নিকট থেকে এক বছরের জন্য লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। এ দিকে সোহাগ গংয়ের লোকজন পুকুরের মূল মালিক মফিজ উদ্দিনের নিকট থেকে লীজ নেয় বলে দাবী করেন। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াই ঘটিকার সময় প্রতিপক্ষ সোহাগ গংয়ের লোকজন তালম পদ্মপাড়ার আজমল হোসেন, রুহুল আমিন, মোঃ শামছু, তালম আদারপাড়ার বিদ্যুৎ সরকার, আমিরুল ইসলাম, তালম মেলা পাড়ার রাব্বানী, তালম পান্ডুরা পাড়ার মাহফুজ আলম, মফিজ উদ্দিনের স্ত্রী বেদেনা খাতুন ও মার্জিয়া খাতুনসহ সংঘবদ্ধ একটি দল ওই পুকুরে আমার ছেড়ে দেয়া মাছ জাল ফেলে ধরতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাসুদ রানা মাছ ধরতে নিষেধ ও বাধা দিলে তারা বাধা না মেনে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তারা পুকুর থেকে প্রায় ২০ মন বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়। যার বাজার মূল্য আনুমানিক ৪ লাখ টাকা।
এ ব্যাপারে অভিযুক্ত সোহাগ বলেন, আমরা ওই পুকুরের মূল মালিক মফিজ উদ্দিনের নিকট থেকে লীজ নিয়ে মাছ চাষ করে আসছি।
এ প্রসঙ্গে তাড়াশ ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

আদালতের অনুমতি ছাড়া খালেদার চিকিৎসা বিদেশে নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী- ৭১বার্তা

বিভেদের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি চাই: বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা

জুলাই বিপ্লবের আইনী ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই -মাওলানা রফিকুল ইসলাম খান

মানিকগঞ্জে ১৩ই ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস

শোকাবহ পিলখানা ট্র্যাজেডি দিবস আজ

নওগাঁয় গোয়েন্দা পুলিশের তিনদফা অভিযানে আট মাদক ব্যবসায়ী আটক

উন্নয়নের ধারাকে আরও বহুদূর নিয়ে যেতে হবে, বললেন আইজিপি- ৭১বার্তা

মৌ চাষ : সরিষা ফুলে মৌমাছির গুঞ্জনে মূখরিত চৌহালী

সাকিব-মুশফিক জুটিতে ১০০ রান পার বাংলাদেশের- ৭১বার্তা