২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৫৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রায়গঞ্জে অবৈধ ৯ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৭, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিবেশগত বিধি লঙ্ঘন করে পরিচালিত ৯টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়|
রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযুক্ত ইটভাটাগুলোর মধ্যে উপজেলার শ্যামনাই এলাকার মেসার্স মুন্নি ব্রিকসকে ১ লাখ টাকা,বাসাইল এলাকার মেসার্স বাবলু ব্রিকসকে ১ লাখ ৬০ হাজার টাকা, মোজাফফরপুর এলাকার মেসার্স স্টার ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স নবাব ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রাজাপুর এলাকার মেসার্স শিমু অরিন ব্রিকস ও কোদলাদিঘর এলাকার মেসার্স হিরো ব্রিকসকে ৩ লাখ টাকা করে, সারটিয়া এলাকার মেসার্স এইচ এস ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, নিজুড়ী এলাকার মেসার্স আর কে বি ব্রিকসকে ৩ লাখ টাকা এবং সেনগাতী এলাকার মেসার্স তালুকদার হাইচয়েজ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, পরিদর্শক শাহিন আলম ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সরকার পতনের মধ্য দিয়ে রোডমার্চের সমাপ্তি ঘটবে, বললেন ফখরুল- ৭১বার্তা

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

মানবাধিকার কমিশনকে আরও শক্তিশাল করতে নতুন অধ্যাদেশ অনুমোদন

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিম রেজা

দিনাজপুরের বোচাগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

তরুণদের সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই — হাবিবুর রশিদ সন্ধান

উল্লাপাড়ায় ৫ কোটি টাকার ড্রেন প্রকল্পের উদ্বোধন করেছেন মাওলানা রফিকুল ইসলাম খান

রায়গঞ্জে প্রয়াত সমাজসেবকের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

পবিত্র ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি

রায়গঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা