২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:০১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ৫, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ৯৩ নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৩ জানুয়ারি) বিকেলের দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এ ঘোষণা দেন। এর আগে এদিন বেলা সাড়ে ১১ টায় দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়।
নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জানান,জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিলো। পরে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ দাখিল সাপেক্ষে তাদেরকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া দাখিলকৃত মনোনয়নপত্র যথাযথ থাকায় নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে নড়াইল-১ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল করা হয় এর মধ্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী সাকিব আল হাসান, লেফটেন্যান্ট কর্ণেল (অব:) মো. সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, আসজাদুর রহমান মিঠু, উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, গাজী মাহবুয়ার রহমান ইমরান, সুকেশ সাহা আনন্দ, গাজী খালেদ আশরাফ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
স্থগিত দুই প্রার্থীর মনোনয় বৈধ ঘোষণার পর  এ নিয়ে সংসদীয় ৯৩ নড়াইল-১ আসনে ১৫ জনের মধ্যে মোট ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। অন্যদিকে ও ৯৪ নড়াইল-২ আসনে ৯ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণার পর দুটি আসনে মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলো। এছাড়া নড়াইল-১ আসনের ১০ জন এবং নড়াইল-২ আসনে ৩ জনসহ মোট ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, নড়াইলের দুইটি আসনে মোট ২৫ জন মনোনয়পত্র নেন এর মধ্যে নির্ধারিত সময়ে নড়াইল-১ আসনে ১৫ জন প্রার্থী এবং নড়াইল-২ আসনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের শিকড় উপড়ে ফেলা হবে : সিরাজগঞ্জে ডা. শফিকুর রহমান

জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন 

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদলের নেতা গ্রেপ্তার

কাল ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

কামারখন্দে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে সাবেক জাসদনেতা, সমাজসেবক, ব্যবসায়ী হারুন অর রশিদ খান হারুন  আনুষ্ঠানিকভাবে  বিএনপিতে যোগদান 

পিলখানা শহীদদের প্রতি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক ও অসামাজিক কাজ থেকে দূরে রাখতে — শিবলু

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান ভূঁইয়া বরখাস্ত- ৭১বার্তা