১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৩৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

তারেক রহমানের সঙ্গে ইইউভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ২০, ২০২৬ ৩:২৯ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং ইইউভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মিলারের নেতৃত্বে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ কূটনৈতিকরা অংশ নেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রেস সচিব সালেহ শিবলী ও চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, “বৈঠকে বিএনপি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ
দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রদূতরা। কারণ, দীর্ঘ অনেক দিন পর গণতন্ত্রের উত্তরণ হচ্ছে। নির্বাচনি পরিবেশ নিয়েও তারা সন্তুষ্ট।”

তিনি আরও বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। ইইউ রাষ্ট্রদূতরাও বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে তাদের প্রতিশ্রুতি এবং টেকসই গণতন্ত্র নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে মতবিনিময় করেন। এছাড়া রোহিঙ্গা ইস্যু ও ক্ষমতায় গেলে বিএনপি কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে কূটনীতিকরা তা জানতে চেয়েছেন।”

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

সলঙ্গায় অবৈধভাবে মাটি কেটে মহাসড়ক নষ্ট করায়ন ট্রাকচালকদের  লাক্ষ টাকা জরিমান ও জেল 

জগন্নাথপুরে পিআইসি কমিটি স্কিম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা

১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান

বিডিআর হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস : প্রধানমন্ত্রী

রংপুরে নতুন ডিসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

বেকারদের ভাতা নয় সম্মানজনক কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে : নওগাঁয় নির্বাচনি জনসভায় ড.শফিকুর রহমান

পরীমণির ছেলের জন্মদিন পালন, খরচ ১৫ লাখ টাকা- ৭১বার্তা

জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কমিটি ও কৃষক নিয়ে গণশুনানি

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মত বিনিময়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আন্তরিক, বললেন বাণিজ্যমন্ত্রী – ৭১বার্তা