৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:২২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সপরিবারে যমুনায় তারেক রহমান

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ১৬, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্ত্রী-কন্যাকে নিয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও ছিলেন। দেড় ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাতে দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা করেন। পরে একসঙ্গে ডিনারে অংশ নেন তারা। রাত ৯টার পর পরিবার নিয়ে যমুনা ত্যাগ করেন তারেক রহমান। লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর যমুনায় গিয়ে সরকার প্রধানের সঙ্গে তারেক রহমানের এটাই প্রথম সাক্ষাৎ।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
বিএনপি’র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে ডিনারের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে যমুনায় যান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে ডিনারে অংশ নেন।

এর আগে গত বছরের ১৩ই জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন তারেক রহমান। এরপর লন্ডনে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫শে ডিসেম্বর সপরিবারের দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে নেমেই তিনি নিরাপত্তাসহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানান। এরপর ৩১শে ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হয়।

এদিকে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক কোনো এজেন্ডা নেই।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানাল বাংলাদেশ

নতুন আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তনে এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ : ঢাকায় নির্বাচনী জনসভায় তারেক রহমান

সিরাজগঞ্জে নারী  ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি অংশীদারত্ব জোরকরণে অ্যাডভোকেসী ডায়ালগ

মানিকগঞ্জে ১৩ই ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস

শাহজাদপুরে স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল স্বামীর পুলিশের হাতে আটক ঘাতক স্ত্রী তানজিলা

শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, যুক্তরাষ্ট্রকে বললেন ভারত- ৭১বার্তা

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কতৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

সিরাজগঞ্জ পৌর ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা

ঝিনাইদহ কালীগঞ্জে এলজিইডির  রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ