২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৫৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সাঈদীর জন্য দোয়া:  চাকরি হারালেন মসজিদের খতিব- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
আগস্ট ২২, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ

নোয়াখালীর চাটখিল উপজেলায় মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করে চাকরি হারিয়েছেন আনোয়ার হোসেন নামের মসজিদের এক খতিব। সময়টিভি

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদের সভাপতি বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মাওলানা আনোয়ার হোসেন ওই মসজিদের খতিব ছিলেন।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ আগস্ট) জুমার নামাজ শেষে মোনাজাতে সাঈদীর মৃত্যুতে তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করেন খতিব হাফেজ আনোয়ার হোসেন। পরে তাকে আগামী জুমা থেকে না আসার জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে মাওলানা আনোয়ার হোসেন বলেন, ‘আমি কী বলবো! ভাষা হারিয়ে ফেলেছি। দীর্ঘ ১৫ বছর আমি ওই মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। কমিটির সঙ্গে আমার এতো ভালো সম্পর্ক! কিন্তু একজন মুসলমানের জন্য দোয়া করার অপরাধে আমাকে এমন শাস্তি পেতে হলো। এর বেশি কিছু বলার নাই।’

মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘একজন মুসলমান হিসেবে সাঈদীর জন্য দোয়া করতেই পারেন। তবে তিনি (মাওলানা আনোয়ার হোসেন) ১৫ আগস্টের জঘন্যতম ঘটনায় নিহতদের জন্য দোয়া না করায় মুসল্লিরা উত্তেজিত হয়ে পড়েন। পরে আগামী জুমা থেকে খতিবকে আসতে নিষেধ করা হয়েছে।’ খবর – আমাদের সময় ডটকম।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে নওগাঁ -১ আসন জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা 

নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান ভূঁইয়া বরখাস্ত- ৭১বার্তা

ব্রাক্ষনিকুন্ডার শের আলী ক্লুলেস হত্যা মামলার আরও এক আসামি টাঙ্গাইল থেকে গ্রেপ্তার – ৭১বার্তা

মসজিদ সংস্কারের অভাবে খোলা আকাশের নিচে নামাজ পড়ছেন মুসল্লিরা

রংপুরে ছাত্রলীগের সাবেক সভাপতির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা- ৭১বার্তা

জবাড়ীতে জমির আইল বিরোধে কৃষক হত্যা মামলা, গ্রেপ্তার দুই 

শনিবারের সংঘর্ষে পুলিশের ১১ মামলায় বিএনপির ৫৪৯ নেতাকর্মী আসামি

রংপুরে মৃত্যুর মিছিলে ২ নারীসহ ৫ জন- ৭১বার্তা