১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৪৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের শিকড় উপড়ে ফেলা হবে : সিরাজগঞ্জে ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ২৫, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ণ

নজরুল ইসলাম:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে সরকার গঠন করবো। জাতি-ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের প্রতি ইনসাফ কায়েম করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।
শনিবার (২৪জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিচার ব্যবস্থায় ইনসাফ প্রতিষ্ঠিত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। ক্ষমতায় গেলে চাঁদাবাজদের শিকড় উপড়ে ফেলা হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে অগ্রাধিকার দেব। মানসম্মত স্বাস্থ্যনীতির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, যমুনা নদীর ভাঙনে সিরাজগঞ্জের মানুষ প্রতিবছর সর্বস্বান্ত হচ্ছে। আমরা ক্ষমতায় গেলে যমুনা নদী খনন করা হবে, বাঁধকে
শক্তিশালী করা হবে এবং নদী শাসনের মাধ্যমে সিরাজগঞ্জের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। সিরাজগঞ্জের দুধ উৎপাদন শুধু ঢাকামুখী না করে সারা দেশের চাহিদা পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাঁতশিল্পনির্ভর শ্রমিকদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করা হবে।

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, অনিয়ম, দুর্নীতি, চুরি ও চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। কেউ চাঁদাবাজি করলে তাদের শিকড় উপড়ে ফেলা হবে। আমরা নিজেরা দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না। তিনি জনগণকে দুর্নীতিবাজদের বয়কট করার আহ্বান জানান।

নারীদের বিষয়ে তিনি বলেন, জামায়াতসহ দশ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের ঘরে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারীদের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। যারা নারীদের নিয়ে মিথ্যা মায়াকান্না করে, তারাই প্রকৃতপক্ষে নারীদের ক্ষতি করে।

জুলাই মেমোরেন্ডাম প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিলে জুলাইয়ের শহীদদের বিচার ও ওসমান হাদী হত্যার বিচার সম্ভব হবে। যারা ‘না’ ভোটের পক্ষে থাকবে, তারা ভারতীয় আধিপত্যবাদের দালাল হিসেবে চিহ্নিত হবে। এবারের নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাতে হবে।

জনসভায় জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যারা জুলাইকে অবহেলা করবে, তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, ক্ষমতায় থাকাকালে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

এছাড়াও জনসভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি এনায়েতুল্লাহ আব্দুর রউফ, সিরাজগঞ্জ-৫ আসনের এনসিপি মনোনীত প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজসহ জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

দেশ গড়তে খালেদা জিয়ার দেখানো পথেই এগিয়ে যেতে হবে: নাগরিক শোকসভায় বক্তারা

শাহজাদপুর কলেজছাত্র সাব্বির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য: ওয়্যারিং পরিদর্শক ও এজিএমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

সিরাজগঞ্জে নারী  ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি অংশীদারত্ব জোরকরণে অ্যাডভোকেসী ডায়ালগ

ধুনটে এক যুগ পর ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন

আগামী জাতীয় নির্বাচনের অদৃশ্য শক্তি প্রতিহত করবে যুবদল -বিএনপি নেতা মুরাদুজ্জামান মুরাদ

সিরাজগঞ্জে বিশেষ “গণশুনানি”

টঙ্গী ও জিনজিরায় র‌্যালির মধ্য দিয়ে আজ বিএনপির ১৫ দিনর কর্মসূচি শুরু – ৭১বার্তা

রাশিয়ার লুনা-২৫ ভারতের চন্দ্রযানের সঙ্গে দৌঁড়ে  পিছিয়ে গেল- ৭১বার্তা