২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:৫৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

নওগাঁয় বাস মোটরসাইকেল সংঘর্ষে ঘটনা স্হলে দুই জনের মর্মান্তিক মৃত্যু 

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১১, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

কাজী নূরনবী নাইস, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁ রাজশাহী মহাসড়কের হাঁপানিয়া এলাকায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া তেঁতুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোস্তফা সর্দার (৫৫), পেশায় চালকল ব্যবসায়ী, নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে এবং
আব্দুল মালেক, পোরশা উপজেলার বাসিন্দা ও মোস্তফা সর্দারের কলের শ্রমিক।
স্থানীয়রা জানান, তারা মোটরসাইকেলে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়, খবর পেয়ে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, “দুর্ঘটনার পরই লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হঠাৎ দুইজনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সদর হাসপাতালের লিফটের কাজ দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি 

রায়গঞ্জ উপজেলা জিয়া পরিষদের উদ্যোগ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাইদুর রহমান বাচ্চু প্রেসিডেট নির্বাচিত হওয়ায়  ফুলেল শুভেচ্ছা প্রদান ও অভিনন্দন  

নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি

প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় পুতুলের ৫ বছরের কারাদণ্ড

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

রংপুরে ১০ টাকায় বাজার- ৭১বার্তা

বেগম খালেদা জিয়ার ইন্তেকাল

এবার বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু

ফুলবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত- ৭১বার্তা

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য আটক