২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে  বিপাকে কৃষক

প্রতিবেদক
joysagor
নভেম্বর ২১, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।
হঠাৎ দুই দিনের বৃষ্টিতে কেটে রাখা আমন ধান জমিতে পানি জমে তলিয়ে গেছে। এতে করে পাকা ধান কাটা শুরু করতে পারছেনা।
এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা। পাকা ধান ঘরে তোলার আগেই বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে কেটে রাখা আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। কোথাও ধানের গোছা পানির নিচে, আবার কোথাও কাটা ধান জমিতেই পড়ে আছে। ফলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।
উপজেলার শ্রীকোল গ্রামের কৃষক মোঃ আব্দুল হক বলেন, জমিতে ধান পেকে গিয়েছিল। আবহাওয়ার খবরে বৃষ্টির আশঙ্কা থাকায় দ্রুত ধান ঘরে তোলার জন্য শ্রমিকদের বেশি টাকা দিয়ে ধান কাটাচ্ছিলাম। আমার মোট ১০ বিঘা জমির মধ্যে ৪ বিঘা জমির ধান ঘরে তুলতে পেরেছি। কিন্তু বাকি ৬ বিঘা জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হওয়ায় আর ধান ঘরে তুলতে পারিনি।
ডাহিয়া ইউনিয়নের আশরাফুল ও নুরুল ইসলাম বলেন, ধান পেকে গেছে কিন্তু এই দুর্যোগের কারণে ধানকাটা শুরু করতে পারছিনা। আবহাওয়া দ্রুত ভালো না হলে জমির ধান ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয় কৃষকদের আশঙ্কা আবহাওয়া দ্রুত উন্নতি এবং সময়মত ধান কাটতে না পারলে ফসলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তার মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কর্তন হয়েছে। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়াতে কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমে যাওয়া কৃষকদের দুর্ভোগ পোহাতে  হচ্ছে। তবে দু’একদিনের মধ্যে আবহাওয়া ঠিক হয়ে যাবে। তাতে কৃষকেদের তেমন ক্ষতি হবে না।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রায় ৭১ হাজার কোরবানির পশু প্রস্তুত

সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

সাংবাদিককে গ্রেপ্তার:  তারাগঞ্জের ওসি স্ট্যান্ড রিলিজ- ৭১বার্তা

বেকারত্ব দূর করার লক্ষ্যে যুবসমাজকে কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্হায় পত্মীতলা ১৪ বিজিবি

জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ছাদবাগানে কাঁচামরিচ-আনারস, নিজেই তুলেছেন ছবি – ৭১ বার্তা

সলঙ্গায় হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতারন

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব : বিএনপিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস