১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৩৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে নিশ্চয়তা দিল ইরান

প্রতিবেদক
joysagor
মার্চ ১১, ২০২৬ ৬:১৬ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে বাংলাদেশের তেল ও এলএনজি সরবরাহ অব্যাহত রাখতে ইরান আশ্বস্ত করেছে যে, বাংলাদেশের তেলবাহী জাহাজ হরমুজ প্রণালিতে কোনো বাধার মুখে পড়বে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের পক্ষ থেকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচলের নিশ্চয়তা চেয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হরমুজ প্রণালি বিশ্ববাজারের গুরুত্বপূর্ণ জ্বালানি নৌ করিডর হওয়ায় সংঘাতজনিত ঝুঁকি মোকাবিলার জন্য এটি গুরুত্বপূর্ণ।
সোমবার (১০ মার্চ) ঢাকায় সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ইরানি রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদীর মধ্যে বৈঠকে এ বিষয়গুলো চূড়ান্তভাবে আলোচনা করা হয়। বৈঠকে ইরান জানায়, হরমুজ প্রণালিতে প্রবেশের আগে বাংলাদেশের জাহাজের তথ্য জানালে নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে। এদিকে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিকল্প উৎস থেকে সরাসরি তিন লাখ টন ডিজেল আমদানি করার উদ্যোগ নিয়েছে।
ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং চলতি সপ্তাহে আরও চারটি জাহাজ ১,২০,২০৫ টন ডিজেল নিয়ে পৌঁছাবে। এপ্রিল মাসের চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয়ের মাধ্যমে তিন লাখ টন ডিজেল সংগ্রহের প্রস্তুতি চলছে।
বিদ্যমান চুক্তির আওতায় বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে ১ লাখ ২০ হাজার টন ডিজেল সরবরাহ নিশ্চিত হয়েছে। তবে চাহিদার ভিত্তিতে ৬০ হাজার টন অতিরিক্ত ডিজেল আমদানির সুযোগ রয়েছে। পাশাপাশি, চীন ও ভারতের সহযোগিতার মাধ্যমে সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় ১২ হাজার টন, যেখানে সরকার প্রতিদিন প্রায় ৯ হাজার টন সরবরাহ করছে। আসন্ন পাঁচটি চালান পৌঁছালে প্রায় ১৬ দিনের জাতীয় চাহিদা পূরণ সম্ভব হবে।

সরবরাহের স্বাভাবিকতা বজায় রাখতে মন্ত্রিপরিষদ বিভাগ দেশের সব জেলা প্রশাসককে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন করে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। জ্বালানি সচিব মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, “সরবরাহে কোনো বিঘ্ন না ঘটার জন্য সরাসরি ক্রয় প্রক্রিয়া দ্রুততর করা হচ্ছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব সম্ভাব্য উৎস খতিয়ে দেখা হচ্ছে।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিএনপি দুর্নীতির বিরুদ্ধে লড়তে প্রস্তুত : তারেক রহমান

রংপুর মেট্রোপলিটন পুলিশের ফ্রি মেডিকেল ক্যাম্প- ৭১বার্তা

ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান

একটি দল নারীদের ঘরে আটকে রাখতে চায় : খুলনা ও যশোরে তারেক রহমান

সংসদে চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত

ঝুঁকিপূর্ণ ঘিওর কুস্তা বন্দর ব্রিজ : প্রতিদিন পারাপার হচ্ছে হাজার হাজার মানুষ

লিবিয়ায় বন্যা ট্রাজেডি: রাজনৈতিক বিভাজন ভুলে দুর্গতদের পাশে গোটা দেশ – ৭১বার্তা

নীলফামারী-১ আসনে প্রকৌশলী তুহিনকে মনোনয়নের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

টঙ্গী ও জিনজিরায় র‌্যালির মধ্য দিয়ে আজ বিএনপির ১৫ দিনর কর্মসূচি শুরু – ৭১বার্তা