২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৫১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

জামায়াতের কর্মসূচি পালন নিষিদ্ধ চেয়ে আবেদনের শুনানি ১০ আগস্ট

প্রতিবেদক
joysagor
আগস্ট ৩, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা আরোপ ও আদালত অবমাননার অভিযোগে করা আবেদন শুনানির জন্য ১০ আগস্ট দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের রায়ে নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয় শুনানির জন্য আজকের কার্যতালিকায় ছিল।

শুরুতেই বিষয়টি মেনশন করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানীয়া আমীর। আদালতে তিনি বলেন, মামলা কার্যতালিকার মধ্যেই ৪ আগস্ট জামায়াত সমাবেশ করলে আদালত অবমাননা হবে। এ সময় আপিল বিভাগ বলেন আদালত অবমাননার আবেদন আনুন। পরে আদালত শুনানির এই দিন ধার্য করেন।

জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে এবং তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে গত ২৬ জুন আবেদন করেন মওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. হুমায়ুন কবির ও ইমদাদুল হক নামে তিন ব্যক্তি।

এক দশকেরও বেশি সময় পর পুলিশের মৌখিক অনুমতি নিয়ে গত ১০ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করে জামায়াত। সমাবেশে তারা নিজেদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি করে এবং দলের নেতা-কর্মীদের মুক্তি চায়। আবার আগামী ৪ আগস্ট সমাবেশ করার অনুমতি চেয়েছে জামায়াত।রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নির্বাচন কমিশনের নিবন্ধন নেই। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে দলটির শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর হয়েছে। এমনকি সংগঠন হিসেবেও জামায়াতকে এই অপরাধে অভিযুক্ত করা হয়ে থাকে।গত ১০ জুনের আগে পুলিশের অনুমতি নিয়ে দলটি রাজধানীতে সর্বশেষ বিক্ষোভ মিছিল করে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি। ওইদিন মতিঝিলে কর্মসূচিটি পালন করে তারা। সম্পাদনায়- মোস্তাফিজার বাবলু।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো— আরও বেশি শব্দ!

জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান : রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে মহানবী (সা.)-এর আদর্শ ন্যায়পরায়ণতা

যমুনার চরে ঘোড়া জবাই করে মাংস পরিবহন: কাজিপুরে মোবাইল কোর্টে জরিমানা

আগামী মসসের মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ -ইকবাল হাসান মাহমুদ টুকু

প্রতিমন্ত্রী ড. এম.এ মুহিত-এর সাথে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা

রায়গঞ্জে প্রয়াত সমাজসেবকের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

মরক্কোয় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২৯৬ – ৭১বার্তা

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিকের হাতে বিধবা নারী খুন

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে বেষ্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেলে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব : বিএনপিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস