২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:১০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

শাহজাদপুরে স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল স্বামীর পুলিশের হাতে আটক ঘাতক স্ত্রী তানজিলা

প্রতিবেদক
joysagor
অক্টোবর ৩০, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ণ

মেহেদি হাসান শাহাজাদপুর প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে পরকীয়ার জেরে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত স্বামীর নাম আব্দুল করিম (৩২)। তিনি ওই গ্রামের নবী মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল করিমের আগেও একটি বিবাহ হয়েছিল। প্রথম স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ায় তিনি তাকে ডিভোর্স দেন। এরপর প্রায় এক মাস আগে তিনি পাবনা জেলার বেড়া থানার তানজিলা আক্তারকে বিয়ে করেন।
তবে বিয়ের পর থেকেই তানজিলার সঙ্গে নাহিদ নামে একটি ছেলের পরকীয়ার সম্পর্ক ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
করিমের স্বজনেরা জানান, গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) রাত ৯টার দিকে তানজিলা তার স্বামী আব্দুল করিমকে “কৃমির ট্যাবলেট” খাওয়ানোর কথা বলে আসলে গ্যাস ট্যাবলেট খাইয়ে দেন। কিছুক্ষণ পর করিম প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকেন এবং উঠানে পড়ে যান।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিলে তিনি মারা যান। ঘটনার পরপরই বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তানজিলা স্বীকার করেন পরকীয়া প্রেমিক নাহিদের পরামর্শে তিনি এই কাজটি করেছেন। স্থানীয়রা তানজিলাকে আটক করে রাখেন এবং পরদিন ২৯ অক্টোবর সকালে পুলিশে খবর দেন। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তানজিলা আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের প্রভাবশালীদের যোগসূত্র ছিল : জামায়াত আমির

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর

বাড়ির রাস্তায় বাঁশ ও টিনের বেড়া : তাড়াশে ১৫ দিন ধরে অরুদ্ধ দু’টি পরিবার

রংপুরে নতুন ডিসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আগামী ১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৪৫তম বিসিএস: শেষ হয়নি প্রশ্নপত্র তৈরি, অক্টোবরে লিখিত পরীক্ষা নিয়ে সংশয়- ৭১বার্তা

চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

যাকাত ব্যবস্থাপনা কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

টঙ্গী ও জিনজিরায় র‌্যালির মধ্য দিয়ে আজ বিএনপির ১৫ দিনর কর্মসূচি শুরু – ৭১বার্তা