২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:২১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্টের – ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:০১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র গত বছর ইরানের নীতি পুলিশের হেফাজতে থাকাবস্থায় মাশা আমিনির মৃত্যুর প্রেক্ষাপটে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিক্ষোভ দমনের সঙ্গে যুক্ত ২৪ জনের বেশি ব্যক্তি এবং সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। 

শুক্রবার এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর ভয়েস অব আমেরিকার

এই নিষেধাজ্ঞাগুলো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিস এর ১৮ জন গুরুত্বপূর্ণ সদস্য এবং ইরানের আইন প্রয়োগকারী বাহিনী বা এলইএফ, ইরানের কারাগার সংস্থার প্রধানসহ ২৯ জন ব্যক্তি এবং গোষ্ঠীকে লক্ষ্য করে আরোপ করা হয়।
 

এছাড়া ইরানের ইন্টারনেট অবরোধের সাথে জড়িত কর্মকর্তাদের পাশাপাশি বেশ কয়েকটি গণমাধ্যম আউটলেটকেও লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার আমিনির প্রথম মৃত্যুবার্ষিকী।

ব্রিটেন পৃথকভাবে তেহরানের বাধ্যতামূলক হিজাব আইন প্রয়োগের জন্য ঊর্ধ্বতন ইরানি সিদ্ধান্ত গ্রহণকারীদের লক্ষ্য করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের সংস্কৃতি ও ইসলামিক দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী, তার সহকারী, তেহরানের মেয়র এবং ইরানি পুলিশের একজন মুখপাত্র।

আমিনি একজন ইরানি কুর্দি নারী। হিজাব না পরার কারণে তাকে গ্রেফতার করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এই কারণে কয়েক মাসব্যাপী সরকার বিরোধী বিক্ষোভ জন্ম নেয়, যা ছিল কয়েক বছরের মধ্যে ইরানি কর্তৃপক্ষের বিরোধিতার সর্ববৃহৎ প্রদর্শন। খবর ঢাকা মেইল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সুযোগ পেলেই স্ব-মূর্তিতে আবির্ভূত হবে জামায়াত, বললে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী- ৭১বার্তা

কোরবানির পশুবাহী ট্রাকে বিশেষ নিরাপত্তা, সিরাজগঞ্জে মাঠে ৬০০ পুলিশ

জগন্নাথপুরের ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রংপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্‌যাপিত

সুষ্ঠু নির্বাচনের বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক

বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকারকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় কুড়িগ্রামের মানুষ -৭১ বার্তা

সলঙ্গায় মাছবোঝাই নসিমনের চাপায় শিশুর মৃত্যু, দুর্ঘটনার পর মাছ লুট

সিরাজগঞ্জ-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২ জন

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের  হারাগাছ থানা পরিদর্শন- ৭১বার্তা

পরাজয় মেনে নিয়ে বিএনপির প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা শিশির মনিরের