১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:০৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

প্রতিবেদক
joysagor
মার্চ ২১, ২০২৬ ৬:২০ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও সকাল ৮টা ৩০ মিনিটে প্রধান ঈদ জামাতে নামাজ আদায় করবেন।
এছাড়া দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা নামাজে অংশ নেবেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক ঈদুল ফিতরের নামাজ পরিচালনা করবেন।

বাংলাদেশের শান্তি ও অগ্রগতি, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত ঈদ জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

এদিকে নামাজের মাঠ ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুনশি আলাউদ্দিন আল আজাদ এবং অন্যান্য সংশ্লিষ্টরা অভ্যর্থনা জানাবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রী-এমপিদের মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী

সদর হাসপাতালের লিফটের কাজ দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি 

লিবিয়ার বন্যা ট্রাজেডি: হাজারের বেশি মৃত! নিখোঁজ ১০ হাজার, চলছে উদ্ধার কাজ – ৭১বার্তা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে আলেম-ওলামাদের সবচেয়ে বেশি ভুমিকা রাখতে হবে: এনামুল হক

সিরাজগঞ্জে বিশেষ “গণশুনানি”

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

রায়গঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা 

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো পটল বিল, সিদ্দিক নগর বাৎসরিক বিশ্ব ইজতেমা

২০২৩ সাল: ৪ মাসে ৯ রাস্ট্র প্রধান গ্রেপ্তার – ৭১বার্তা

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী