২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৪৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রংপুরে ছাত্র ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ

বেসরকারিকরণ-বানিজ্যিকীকরণ-সাম্প্রদায়িকরণ বন্ধ,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সন্ত্রাস দখলদারিত্ব বন্ধ,সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল,ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা, বিশ্ববিদ্যালয়ে সায়ত্ত্বশাসন প্রতিষ্ঠা ও বই কাগজ কলমসহ শিক্ষা উপকরণের দাম কমানো দাবি জানিয়ে ৬১তম মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর নগর শাখা আজ সকাল ১১টায় নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির মহানগর শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটি সদস্য যুগেশ ত্রিপুরা।সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন,বাসদ নেতা প্রভাষক অমল সরকার,বেরোবির সভাপতি রিনা মুরমু,মহানগর শাখার সদস্য মোতায়াক্কিল বিল্লাহ।
ছাত্র নেতা যুগেশ ত্রিপুরা  বলেন,স্বাধীনতার ৫৩বছর অতিক্রম করলেও শাসক গোষ্ঠী শিক্ষাকে বাণিজ্যে পরিনত করেছে। মুনাফার শিকারে পর্যদুস্ত শিক্ষাব্যবস্থা,ধ্বসে পড়েছে শিক্ষার মান,শিক্ষাঙ্গনে নেই গণতান্ত্রিক পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আজ ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ সন্ত্রাস দখলদারিত্বের অভয়ারণ্য তৈরি করেছে।দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ স্বায়ত্ত্বশাসন নেই যার ফলে একদল শিক্ষক কর্মকর্তা দলদাস প্রশাসনের পরিনত হয়েছে। বক্তারা আরো বলেন,দ্রব্যেমূল্যে ঊর্ধ্বগতি সাথে বই খাতা কলমের দাম বেড়ে যাওয়ায় দরিদ্র অসহায়, নিম্মমধ্যবিত্ত পরিবারের লক্ষ লক্ষ শিক্ষার্থী শিক্ষা জীবন থেকে ঝড়ে যাচ্ছে। আমরা মনেকরি সেই দায় সরকারের।
দেশে বহু ধারার শিক্ষা চালু থাকায় শিক্ষার্থীরা গড়ে উঠছে ভিন্ন ভিন্ন আবহে । শিক্ষা এখন রীতিমতো কেনাবেচার পণ্য পরিণত হয়েছে। নামীদামি প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ফি,সেশন ফি, বার্ষিক উন্নয়ন ফি,প্রতি শ্রেণিতে নতুন করে ভর্তি,জরিমানা ফি এরকম নানা ধরণের ফি’র যাতাকলে অভিভাবকদের নাভিশ্বাস উঠেছে।মান যাই হোক রেজাল্ট সর্বস্ব পড়াশোনার এই ধারায় শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত।   পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও বাণিজ্যিক কোর্স চালু আছে।গবেষণা নেই বললেই চলে।আপনারা জানেন ২০২০ যে শিক্ষাক্রম চালু করলো তাতে বিজ্ঞান শিক্ষাকে সংকুচিত করে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং আপনারা লক্ষ্য করেছেন কোমলমতি শিশুদের হাতে যে নতুন বই তুলে দেওয়া হয়েছে তা খুব নিম্ন মানের এবং ভুলে ভরা।
বক্তারা আরো বলেন,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, গণতন্ত্র ও শোষণমুক্তির লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন,দেশ স্বাধীনতার ৫০বছর পার হলেও শিক্ষার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি।শিক্ষার এসব অসংগতি গুলোর তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ২০২০ শিক্ষাক্রম বাতিলের দাবি করেন। একইসাথে শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে  ছাত্রসমাজকে শামিল হওয়ার আহ্বান জানান।
এছাড়া সমাবেশ থেকে বাসদ নেতা প্রভাষক অমল সরকার ও নগর সভাপতি যুগেশ ত্রিপুরা বলেন,গতকাল বিকেলে আওমীলিগ নেতা নাজমুল করিম ডলার সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে ওয়ার্কার্স পার্টির নেতা বাম প্রগতিশীল আন্দোলনের সংগঠক কাজী মাজিরুল ইসলাম লিটনের বাড়িতে হামলা চালায় আসবাব পত্র ভাংচুরসহ লুটপাট করে নিয়ে যায়।সমাবেশ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।খবর বিজ্ঞপ্তি।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

অক্টোবরের শেষ সপ্তাহের আগে জাতীয় নির্বাচনের তফসিল নয়: সিইসি

ঘুষ গ্রহণের দায়ে মার্কিন সিনেটর বব মেনেনডেজকে অভিযুক্ত – ৭১বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেলা ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধন করেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

এসএসসি ও সমমানে গড় পাসের হার ৮০.৩৯

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

উল্লাপাড়ায় মিষ্টির সঙ্গে প্যাকেটের ওজন ধরিয়ে বিক্রির অভিযোগ বনলতা সুইটস এন্ড বেকারী বিরুদ্ধে : প্রশাসন নীরব

ঔষধি গাছ পাথরকুচির যত উপকার।। ৭১বার্তা

নড়াইলে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা

জগন্নাথপু‌রে কয়ছর এম আহমেদ এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার 

উত্তরাঞ্চলে সোঁনালী আঁশের ফলন ভালো, দাম কম- ৭১বার্তা