২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:০৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রংপুর বিভাগে শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা শীর্ষক মত বিনিময় সভা – ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ

রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে রংপুর বিভাগে শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় রংপুর চেম্বার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি রংপুর রশিদুল হক, কাস্টমস ও ভ্যাট কমিশনারেট কমিশনার নাহিদ ফরিদী, কর কমিশনার শাহীন আক্তার হোসেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রংপুর তরিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, মহানগর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আবুল কাশেম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নব নির্বাচিত চেয়ারম্যান আকবর আলী।
সভায় রংপুরসহ বিভাগের সকল জেলা হতে আগত চেম্বার নেতৃবৃন্দসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্ভাবনা ও সমস্যার কথা শুনে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান কিছু সমস্যার তাৎক্ষনিক সমাধান দেন এবং বাকি সমস্যার সমাধান লিপিবদ্ধ করে খুব দ্রæত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় রংপুর বিভাগের সকল জেলার চেম্বার অব কমার্সের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, উইমেন চেম্বার নেতৃবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।সম্পাদনা – মোস্তাফিজার বাবলু।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

কালাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

কাউন্সিলর রফিকুল আলমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত – ৭১বার্তা

বাড়ির রাস্তায় বাঁশ ও টিনের বেড়া : তাড়াশে ১৫ দিন ধরে অরুদ্ধ দু’টি পরিবার

নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব : বিএনপিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থী- ৭১বার্তা

বেগম খালেদা জিয়ার ইন্তেকাল

সিরাজগঞ্জ চেম্বারে নব-নির্বাচিত প্রেসিডেন্ট বাচ্চু’কে জেলা তায়কোয়ানডো এসোসিয়েশন পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

সংবাদকর্মীদের কর্মতালিকায় শুক্রবারের রংপুর – ৭১বার্তা

চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা-  ৭১বার্তা