২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

কালাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১২, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ

সামসুল আলম- স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের কালাইয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। ১০ ডিসেম্বর বুধবার সন্ধ্যারাতে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে তিনি ঢাকা বিআরটিএ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে তিনি গত ৮ ডিসেম্বর জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী পদে যোগদান করেছেন।  মতবিনিময় কালে তিনি উপজেলার সার্বিক উন্নয়নে পেশাগত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, আগামী জাতীয় নির্বাচনে অপসাংবাদিকতা প্রতিরোধে পেশাগত সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও নির্বাচনকালিন সময়ে যাতে করে ভূয়া ও মিথ্যা তথ্য দিয়ে কোনো সংবাদ পরিবেশন না হয় সে দিকেও লক্ষ্য রাখার আহবান করেন ইউএনও। মতবিনিময় সভায় কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলম, সিনিয়র সহ সভাপতি মুনছুর রহমান, সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল করিম, সহ সকল সদস্য, কালাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তানভিরুল ইসলাম রিগান, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আগামী মসসের মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ -ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জে চেম্বার নির্বাচনে জামাতের ব্যাপক ভরাডুবি তিনগুণ ভোটে সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হওয়ায় ফুলে ফুলে সিক্ত হলেন-সেই ফুলগুলো উৎসর্গ করলেন শহিদ মিনারে

সাংবাদিকদের সঙ্গে নওগাঁ -১ আসন জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা 

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য: ওয়্যারিং পরিদর্শক ও এজিএমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ডোমারে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু

ওসমান হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিল

৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম’ – ঘরে বসেই মিলবে পণ্য সেবা

বিএনপি’র ৫১ দফা ইশতেহার ঘোষণা

জগন্নাথপু‌রে কয়ছর এম আহমেদ এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার