২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:১১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

কাল ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রতিবেদক
joysagor
জুলাই ২৮, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ

মহাসমাবেশ থেকে এবার সরকার পতনের এক দফা দাবিতে ঢাকার সব প্রবেশপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল শনিবার (২৯ জুলাই) ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচি ঘোষণার আগে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অডিও নেতাকর্মীদের উদ্দেশে প্রচার করা হয়।

মির্জা ফখরুল বলেন, শনিবারের যে কর্মসূচি তা ঘোষণা করছি। বাংলাদেশের ভোটাধিকার হরণকারী বর্তমান কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার দাবিতে, বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। আশা করব প্রশাসন কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে পালন করতে দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করবে।খবর : ঢাকা মেইল।

 

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের সঙ্গে নওগাঁ -১ আসন জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা 

গাছের ডাল মাথায় পড়ে রংপুরে মা- মেয়ের মৃত্যু- ৭১বার্তা

আনসার আল ইসলামের ৪ জঙ্গি গ্রেফতার – ৭১বার্তা

তাড়াশে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক কমিটির অনুমোদন

দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই : জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা

মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় বিশ্বের প্রায় ২৪ কোটি মানুষ – ৭১বার্তা

রায়গঞ্জে ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও কাব স্কাউট সংবর্ধনা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, বললেন জাপা চেয়ারম্যান- ৭১বার্তা

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে কর্মীরা

উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ চান্দাইকোনা পশুর হাটে জমজমাট বেচাকেনা