২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:১৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

আনসার আল ইসলামের ৪ জঙ্গি গ্রেফতার – ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ

 

শুক্রবার বিকেলে রংপুর র্যাব ১৩’ র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাব অধিনায়ক জানান, ১৪ সেপ্টেম্বর রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১৩ এর আভিযানিক দল ঠাকুরগাঁও সদর এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ ইয়াছিন (১৭), পিতাঃ মোঃ মহসীন আলী, ঠাকুরগাঁওকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অদ্য ভোরবেলা দিনাজপুর সদর ও বিরল এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর উত্তরাঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্ত ২। মোঃ মুনতাসির বিল্লাহ (৩৬), পিতা- মোঃ কেরামত আলী, জেলা: দিনাজপুর, ও তার সহযোগী ৩। আব্দুল মালেক (৩৩), পিতা- রিয়াজুল ইসলাম, দিনাজপুর এবং ৪। সাব্বির হোসেন (২০), পিতা- মৃত আব্দুস সালাম, দিনাজপুরদেরকে গ্রেফতার করা হয়। আলামত হিসেবে বিভিন্ন দাওয়াতী বই (হার্ড কপি এবং পিডিএফ কপি), ০৪টি মোবাইল ও ০৪টি সীমকার্ড জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্য। তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কার্যক্রম পরিচালনা করছিল। তারা বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। পরবর্তীতে তারা উত্তরাঞ্চলে সংগঠনের সদস্য সংগ্রহে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল। তারা সমাজের ধর্মভীরু মুসলমানদের বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতনের ভিডিও ফুটেজ দেখিয়ে এবং বিভিন্ন ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে ভুল বুঝিয়ে সংগঠনে যোগদান ও তাদের তথাকথিত জিহাদের প্রতি আগ্রহ করার মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে তোলে। এ উদ্দেশ্যে সংগঠনের সদস্যদেরকে তারা বিভিন্ন উগ্রবাদী পুস্তিকা, মুসলমানদের উপর নির্যাতন ও উগ্রবাদী নেতাদের বক্তব্যের ভিডিও সরবরাহ করতো। এছাড়াও বিভিন্ন সময়ে তারা।

উত্তরাঞ্চলে সংগঠনের কার্যক্রম প্রসারিত করার লক্ষ্যে মসজিদ, বাসা বা বিভিন্ন স্থানে সদস্যদের নিয়ে গোপন সভা পরিচালনা করতো বলে জানা যায়। তারা বিভিন্ন অপব্যাখ্যা ও মিথ্যা তথ্যের মাধ্যমে দেশের বিচার ও শাসন ব্যবস্থা সম্পর্কে বিতৃষ্ণা তৈরি করে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সদস্যদেরকে উগ্রবাদী করে তুলতো বলে জানা যায়।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট ২০২৩ তারিখ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ অঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্ত সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা উগ্রবাদী সংগঠনটির বিভিন্ন অঞ্চলের কার্যক্রম ও সদস্য নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে নজরদারী বৃদ্ধি করে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় ১৪ বিজিবি কতৃক দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

সিরাজগঞ্জে ৬টি ইটভাটার মালিককে ১১লাখ টাকা জরিমানা

প্রতিরোধ যোদ্ধাদের হামলায় মিয়ানমারে ৫০ জান্তা সেনা নিহত- ৭১বার্তা

শাহজাদপুরে প্রফেসর ড. এম .এ. মুহিতের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি  অপারেশন কর্মসূচি পালিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

আনোয়ারায় আস্থার আলো ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল

আনোয়ারায় আস্থার আলো ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জের ৩টি আসনে জাতীয় সংসদ নির্বাচনে ১৮টি মনোনয়ন বৈধ এবং ৯টি বাতিল

ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী

রায়গঞ্জে ঝড়ে পড়া গাছে পথচারীরা চরম ভোগান্তি:দেখার কেউ নেই

গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকা নিয়ে উধাও এনজিও – ৭১বার্তা