১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৪৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

আজ রাজধানীর যেসব এলাকায় আ.লীগ-বিএনপির কর্মসূচি

প্রতিবেদক
joysagor
জুলাই ২৯, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ণ

রাজধানীতে সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও আওয়ামী লীগ।

সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় অবস্থান কর্মসূচি করবে বিএনপি।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো আজ ঢাকায় ‘সতর্ক অবস্থানে’ থাকার ঘোষণা দিয়েছে।

কেন্দ্রীয় যুবলীগের উপদফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা বলেন, শনিবার সকাল ১১টা থেকে ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে যুবলীগ শান্তি সমাবেশ করবে।

এদিকে আজ কোনো দলকেই কর্মসূচি পালনের অনুমতি না দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে জানানো হয়, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ঢাকার সব প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু রাজনৈতিক দলগুলো এই কর্মসূচি পালনের জন্য কোনো রাজনৈতিক দলকে অনুমতি দেওয়া হয়নি।খবর: ঢাকা মেইল।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, যুক্তরাষ্ট্রকে বললেন ভারত- ৭১বার্তা

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের দোয়া মাহফিল

জোটের মনোনয়ন নিয়ে ধোঁয়াশা: ইয়াসিনের গ্রহণযোগ্যতা নাকি পাশার বিতর্ক—কাকে বেছে নেবে আট দলীয় জোট? 

ঝিনাইদহ কালীগঞ্জে এলজিইডির  রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ

ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী

বিএনপির সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মহান বিজয় দিবসে আফরোজা খানম রিতার আহ্বান

ধামইরহাটে আইনশৃংখলা কমিটির মাসিক সভা

জগন্নাথপুরে পিআইসি কমিটি স্কিম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা

নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

খোকশাবাড়ীতে রুরাল অ্যাডভোকেসি সার্ভিস ফর উইমেন ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় রোল মডেল ফেয়ার