১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৪৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

নওগাঁ সীমান্তে ৬টি ভারতীয় মহিষসহ ৪ চোরাকারবারী আটক

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ৪, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ

কাজী নূরনবী নাইস, নওগাঁ প্রতিনিধি :
পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি) নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৬টি ভারতীয় মহিষসহ ৪ জন চোরাকারবারীকে আটক করেছে। আজ রবিবার (০৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৮ টায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ৬টি ভারতীয় মহিষ, ১টি ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি ও ৪টি মোবাইল ফোনসহ ৪ জন চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ রাশেদুল ইসলাম (২৬), মোঃ জহুরুল ইসলাম (৪০), মোঃ হুমায়ুন কবির (৩৮) ও মোঃ তরিকুল ইসলাম (৩৫)। তারা সবাই ধামইরহাট থানার বাসিন্দা আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গবাদিপশুসহ জব্দকৃত মালামাল মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান,ধামইরহাট সীমান্ত এলাকায় ভারতীয় মহিষ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ টি মহিষসহ চোরাকারবারীদের আটক করা সম্ভব হয়েছে।নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মহিষ পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান আর জোরদার করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে দিনে-দুপুরে শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা

এমপিওর তালিকায় নাম প্রকাশ:  নিয়োগ বাণিজ্যে মেতেছে কথিত প্রধান শিক্ষক – ৭১বার্তা

গাছের ডাল মাথায় পড়ে রংপুরে মা- মেয়ের মৃত্যু- ৭১বার্তা

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

প্রধানমন্ত্রী আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন-৭১ বার্তা

শিশু বলাৎকারের অভিযোগে ইমাম আটক – ৭১বার্তা

প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন- ৭১বার্তা

সিরাজগঞ্জে ভেজাল খাদ্য উৎপাদন, সংরক্ষণ বিক্রি করার দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

সুযোগ পেলেই স্ব-মূর্তিতে আবির্ভূত হবে জামায়াত, বললে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী- ৭১বার্তা

সিরাজগঞ্জে “ডিসিমিনেশন অফ রাস মডেল” শীর্ষক ওয়ার্কশপ