২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

অপসাংবাদিকতা প্রতিরোধে মানিকগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
joysagor
অক্টোবর ৩১, ২০২৫ ৫:২৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।
মানিকগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩০শে অক্টোবর ২০২৫ইং বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। কর্মশালার উদ্বোধন করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর এবং অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার নূর হোসেন। আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস।
দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় মাদক বিক্রি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩, অগ্নিসংযোগে ৫ বাড়ি পুড়ে ছাই!

তাড়াশে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

চৌহালীতে নবাগত ইউএনও’র সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা

পীরগঞ্জের বহু হোটেল-রেস্তোরাঁ এখন স্বাস্থ্যঝুঁকির কারখানা: জরুরি ভোক্তা অধিকারের সাঁড়াশি অভিযানের দাবি

নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

ফুলবাড়িতে যৌতুকের বলি গৃহবধূ- ৭১বার্তা

ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিলো হিজবুল্লাহ

জগন্নাথপুরে পিআইসি কমিটি স্কিম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা

নদীর পুর্বতীর দিয়ে বালুবাহী বল্কহেড চলাচল ঠেকাতে চৌহালীতে আবারও জনতার ভিক্ষোভ

উত্তরায় আবাসিক ভবনে আগুনে দুই পরিবারের ৬ জনের মৃত্যু