২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:৩৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
joysagor
নভেম্বর ১৯, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:

নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইস মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, তাঁর সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। প্রফেসর ইউনূস বলেন, আগের স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি ‘কারচুপির নির্বাচনে’ ভোট দিতে না পারা রেকর্ডসংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি আরও বলেন, এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। যে তরুণেরা গণঅভ্যুত্থানের সময় ঢাকা ও দেশের বিভিন্ন শহরের দেয়ালে গ্রাফিতি ও চিত্র এঁকেছিলেন, এখন তারাই ভোট দিতে আসবেন।
ডাচ ভাইস মিনিস্টার বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি প্রশংসা করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে প্রস্তুতির জন্য সময় ছিল খুব সীমিত, তারপরও তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। পাসকাল গ্রোটেনহুইস বাংলাদেশের শ্রম আইন সংস্কারকেও স্বাগত জানান। তিনি বলেন, শ্রম খাতে সাম্প্রতিক সংস্কার নেদারল্যান্ডসসহ ইউরোপের আরও বিনিয়োগ আকৃষ্ট করতে ভূমিকা রাখবে। চলতি মাসের শুরুতে উপদেষ্টা পরিষদে অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতি গতকাল এসব আইনে স্বাক্ষর করেন। তিনি জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে পাবলিকুপ্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করার
পরিকল্পনা করছে নেদারল্যান্ডস। তার আশাবাদ, খুব শিগগিরই এ চুক্তি সম্পন্ন হবে এবং বাংলাদেশের প্রতি ডাচ বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, পঞ্চাশ বছর ধরে নেদারল্যান্ডস ও বাংলাদেশ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছে। এখন আমরা এই সম্পর্ককে সমতা ও অংশীদারত্বের ভিত্তিতে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগে উন্নীত করতে চাই।
ডাচ ভাইস মিনিস্টার আরও জানান, নেদারল্যান্ডসের বিভিন্ন কোম্পানি যারা এত দিন বাংলাদেশ থেকে পণ্য আমদানি করেছে, তারা এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং সরাসরি অংশীদার হিসেবে কাজ করতে চায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফুলকপি চাষে ব্যস্ত এখন মিঠাপুকুর ও ফুলবাড়ির চাষিরা- ৭১বার্তা

বঙ্গবন্ধুর ৭ খুনির ফাঁসির রায় কার্যকর চাই, বললেন রসিক কাউন্সিলর রফিকুল আলম-৭১ বার্তা

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

নওগাঁ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

রায়গঞ্জে অবৈধ টপসয়েল কাটার দায়ে ৮৫ হাজার টাকা জরিমানা

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা

আগামী নির্বাচনকে ঘিরে ক্ষমতাশীন নেতাদের মুখ শুকেছে, বললেন ফকরুল- ৭১বার্তা

বগুড়ায় মাদক বিক্রি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩, অগ্নিসংযোগে ৫ বাড়ি পুড়ে ছাই!

সিরাজগঞ্জে হৃদরোগে মৃত্যুহার কমাতে জেলা সমন্বয় সভা