১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৩৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৬, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়নের জনসাধারণকে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ডিসেম্বর-২০২৫ খ্রি.)সকালে কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে-উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, নির্বাচনী আচরণবিধির দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন খন্দকার এবং সিরাজগঞ্জ সদর থানা পুলিশ বিভাগ, উপজেলা নির্বাচন অফিসার, ইউনিয়ন পরিষদ প্রশাসকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সিরাজগঞ্জ-২ (আংশিক) মোঃ মামুন খান। এসময়ে আরও উপস্থিত ছিলেন, কালিয়াহরিপুর ইউনিয়নের প্রশাসক কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা -সুমী ঘোষ, ইউপি সদস্য রিমন হাসান, ফাহমিদা হোসেন মনি সহ অন্যান্যরা ইউপি সদস্য, কর্মচারী গণ।
অনুষ্ঠানে- প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন হলো জনগণের মত প্রকাশের সর্বোচ্চ মাধ্যম। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সচেতনতা সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন যে, নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকল সংস্থা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। কোনো অনিয়ম বা সমস্যা হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার জন্য তিনি উপস্থিত জনসাধারণকে অনুরোধ জানান।
সিরাজগঞ্জ সদর উপজেলার সচেতন জনগণের সহযোগিতায় প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ভোটের দিন নির্ভয়ে ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া, কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়া এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান। অনুষ্ঠানে নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহকৃত নির্বাচন ও গণভোট সম্পর্কিত ভিডিও ডকুমেন্টারী, নির্বাচনী গান ও টিভিসি প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত জনসাধারণের মাঝে নির্বাচন ও গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয়।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেকারত্ব দূর করার লক্ষ্যে যুবসমাজকে কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্হায় পত্মীতলা ১৪ বিজিবি

নওগাঁ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

রায়গঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবসে দোয়া ও আলোচনা সভা হয়েছে

মানবাধিকার কমিশনকে আরও শক্তিশাল করতে নতুন অধ্যাদেশ অনুমোদন

প্রধানমন্ত্রী আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন-৭১ বার্তা

১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের প্রস্তাব অনুমোদন

সরকার রংপুরের উন্নয়নে আন্তরিক,  বললেন রংপুর ডিসি – ৭১বার্তা

তাঁর এক বক্তৃতা পাল্টে দিয়েছে রাজনীতির সব হিসাবনিকাশ

তাড়াশে ১৪৪ ধারা উপেক্ষা করে রাতে ধান কাটার অভিযোগ