২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
joysagor
নভেম্বর ২৭, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় আজ (বৃহস্পতিবার) বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে একই আদালত আজ রায় ঘোষণার দিন ধার্য করেন।
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ১৪ জানুয়ারি সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। তদন্ত শেষে গত ১০ মার্চ আরো দু’জনসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। এ মামলায় আদালতে ২৩ জন সাক্ষ্য দিয়েছেন।
গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। সূত্র: বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

২০২৩ সাল: ৪ মাসে ৯ রাস্ট্র প্রধান গ্রেপ্তার – ৭১বার্তা

মহান বিজয় দিবসে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

এক পিস ডিম এখন ১৫ টাকা- ৭১বার্তা

কালিগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মেহেদী হাসানের শখের কুমড়ার গাছ কর্তন, থানায় মামলা

মামলার কাগজপত্র জালিয়াতি: গ্রেপ্তার হলেন সাতদরগার মোক্তারসহ আবুল মহুরি – ৭১বার্তা

লিবিয়ায় বৃষ্টি সহ ঘূর্ণিঝড়,  ১৫০ জনের প্রাণহানি

সংবাদকর্মীদের কর্মতালিকায় শুক্রবারের রংপুর – ৭১বার্তা

বিজয় ৭১ স্মরণে দেশাত্মবোধক গান স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগে- জন্ম ভূমি

মওলানা ভাসানী কলেজ কর্তৃক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল