১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:০৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১০, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁরা বুধবার ( ১০ ডিসেম্বর, ২০২৫ইং) বিকেল পাঁচটা নাগাদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তা গ্রহণ করেন।
তাঁদের পদত্যাগ নির্বাচন কমিশন তফশিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যমুনার সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাঁদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে বলেন, ‘অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে।’
প্রধান উপদেষ্টা বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করছি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি, আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে।
নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্রনেতার উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ, তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। সূত্র: বাসস

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিলো হিজবুল্লাহ

৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

আমাকে যারা ভালবাসেন, তাদের নানা রকম কারণ

তাঁর এক বক্তৃতা পাল্টে দিয়েছে রাজনীতির সব হিসাবনিকাশ

রাকাবের গরু মোটাতাজাকরন প্রকল্পের লোন নিয়ে নি:স্ব গার্ড

গণমাধ্যমও ভিসানীতির আওতায়, কী বলছেন সাংবাদিকরা- ৭১বার্তা

চিলাহাটিতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কার্পেট উপহার

“১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, পুষ্টিকর খাবার বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি”- ৭১বার্তা

অনলাইন জুয়া প্রতিরোধে যুগোপযোগী নতুন আইন আনা হচ্ছে

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, অল্প সময়ে সিদ্ধান্ত- ৭১বার্তা