৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:০৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিলো হিজবুল্লাহ

প্রতিবেদক
joysagor
মার্চ ৫, ২০২৬ ৬:৫৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:
লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রধান প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ’ (আইএআই)-এর সদর দপ্তরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতেই এই অভিযান চালানো হয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বুধবার রাত ২টার দিকে (জিএমটি ০০:০০) তারা একঝাঁক ‘অ্যাটাক ড্রোন’ বা আত্মঘাতী ড্রোন দিয়ে মধ্য ইসরায়েলে অবস্থিত আইএআই সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায়। সংস্থাটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং স্যাটেলাইট প্রযুক্তি তৈরি করে থাকে। এছাড়া হিজবুল্লাহ আরও দাবি করেছে যে, বুধবার ভোরে তারা উত্তর ইসরায়েলে অবস্থিত একটি ‘ড্রোন কন্ট্রোল বেস’ বা ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে আসা বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
আইএআই সদর দপ্তরে কোনো ক্ষয়ক্ষতির খবর তারা সরাসরি নিশ্চিত করেনি। তবে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে স্থাপণাটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। উত্তর ইসরায়েলে সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।সংবাদ সতর্কতা গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। হিজবুল্লাহর এই সাম্প্রতিক হামলাকে সেই বৃহত্তর সংঘাতেরই অংশ হিসেবে দেখা হচ্ছে। গত কয়েক দিনে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।এদিকে, ইরানে চলমান ভয়াবহ সংঘাত ও অস্থিরতায় প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৪৫ জনে।
গত কয়েকদিনের টানা সংঘর্ষ, বিমান হামলা এবং অস্থিরতায় দেশটির পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।
হাসপাতাল সূত্র এবং স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলোর বরাত দিয়ে জানা গেছে, নিহতের তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ নাগরিক রয়েছেন। রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ইরানের এই ক্রমবর্ধমান মানবিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত শান্তি পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, সংঘাত এড়াতে লেবানন সরকার হিজবুল্লাহর সব ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দিলেও গোষ্ঠীটি সেই নির্দেশ তোয়াক্কা না করেই তাদের অভিযান অব্যাহত রেখেছে।
এই হামলার খবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই ড্রোন হামলা প্রমাণ করে যে হিজবুল্লাহ ইসরায়েলের গভীরে এবং স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হানার সক্ষমতা রাখে, যা পূর্ণমাত্রার যুদ্ধের পথ প্রশস্ত করতে পারে। সূত্র: দ্য ইকোনমিক টাইমস।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় পুতুলের ৫ বছরের কারাদণ্ড

নওগাঁয় বেগম খালেদা জিয়া’র আত্মার শান্তি কামনায় প্রার্থনা

হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধেন কেন শাহরুখ? – ৭১বার্তা

সিরাজগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার : মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে হ্যালোজেন লাইট ও সার্চলাইট স্থাপন

বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা, ২৭ লাখ টাকা লুট, প্রশাসন নীরব

চিত্রনায়িকা ববিতাকে ‘আজ ভালোবাসা জানানোর দিন’

তাড়াশে লীজকৃত পুকুর থেকে জোড়পূর্বক মাছ ধরার অভিযোগ

নওগাঁয় ছিনতাইকারি চক্রের তিন সদস্য সিএনজি সহ গ্রেফতার

ধামইরহাটে জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি

সরকার রংপুরের উন্নয়নে আন্তরিক,  বললেন রংপুর ডিসি – ৭১বার্তা